চালু হচ্ছে নারীদের চাকরি খোঁজার ওয়েবসাইট
০১ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:০৭ এএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ০২:২০ এএম
অনলাইন ডেস্ক
[caption id="attachment_1617" align="alignnone" width="650"]
ছবিঃ সংগৃহীত[/caption]
দেশে প্রথমবারের মতো শুধু নারীদের জন্য চালু হচ্ছে চাকরি খোঁজার ওয়েবসাইট দ্য টু আওয়ার জব ডটকম। যেসব নারী ঘরে বসেই উপার্জন করতে চান, তাঁদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই ওয়েবসাইট।
দ্য টু আওয়ার জব ডটকমের প্রতিষ্ঠাতা সানজিদা খন্দকার বার্তা সংস্থা বাসসকে জানান, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন। ঘরে বসেই চাকরি বা ব্যবসার কাজ করতে নারীদের সহায়তা করবে এই ওয়েবসাইট।
সানজিদা খন্দকার বলেন, ‘আমি আমার পরিচিত অনেক নারীকে দেখেছি, লেখাপড়া শেষ করে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখলেও বিয়ের পর তা আর বাস্তবায়ন করতে পারেননি। এতে তাঁরা হতাশ হয়ে পড়েন এবং নিজের কাছের মানুষদের এ অবস্থায় দেখে আমি তাঁদের জন্য বিকল্প কিছু ভাবতে শুরু করি। আর সেখান থেকেই এই ওয়েবসাইট চালুর ভাবনা।’
খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে লেখাপড়া শেষ করা সানজিদাই বাংলাদেশে প্রথম এ ধরনের উদ্যোগ নিলেন। এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে ঘরে বসেই স্বাবলম্বী হতে পারবেন একজন নারী।
এই ওয়েবসাইটে পেশাদার লেখা, ব্যবসায় সহায়তা, প্রোগ্রামিং, প্রযুক্তি, গ্রাফিকস, ডিজিটাল মার্কেটিং, অডিও সাপোর্ট, মার্কেট রিসার্চ, জীবনধারা, বিনোদন, গবেষণা, বিশ্লেষণসহ বিভিন্ন ধরনের সেবার ব্যবস্থা থাকবে।
ছবিঃ সংগৃহীত[/caption]
দেশে প্রথমবারের মতো শুধু নারীদের জন্য চালু হচ্ছে চাকরি খোঁজার ওয়েবসাইট দ্য টু আওয়ার জব ডটকম। যেসব নারী ঘরে বসেই উপার্জন করতে চান, তাঁদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই ওয়েবসাইট।
দ্য টু আওয়ার জব ডটকমের প্রতিষ্ঠাতা সানজিদা খন্দকার বার্তা সংস্থা বাসসকে জানান, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন। ঘরে বসেই চাকরি বা ব্যবসার কাজ করতে নারীদের সহায়তা করবে এই ওয়েবসাইট।
সানজিদা খন্দকার বলেন, ‘আমি আমার পরিচিত অনেক নারীকে দেখেছি, লেখাপড়া শেষ করে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখলেও বিয়ের পর তা আর বাস্তবায়ন করতে পারেননি। এতে তাঁরা হতাশ হয়ে পড়েন এবং নিজের কাছের মানুষদের এ অবস্থায় দেখে আমি তাঁদের জন্য বিকল্প কিছু ভাবতে শুরু করি। আর সেখান থেকেই এই ওয়েবসাইট চালুর ভাবনা।’
খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে লেখাপড়া শেষ করা সানজিদাই বাংলাদেশে প্রথম এ ধরনের উদ্যোগ নিলেন। এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে ঘরে বসেই স্বাবলম্বী হতে পারবেন একজন নারী।
এই ওয়েবসাইটে পেশাদার লেখা, ব্যবসায় সহায়তা, প্রোগ্রামিং, প্রযুক্তি, গ্রাফিকস, ডিজিটাল মার্কেটিং, অডিও সাপোর্ট, মার্কেট রিসার্চ, জীবনধারা, বিনোদন, গবেষণা, বিশ্লেষণসহ বিভিন্ন ধরনের সেবার ব্যবস্থা থাকবে।বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও