ভয়ংকর! আট মাসের শিশু ধর্ষণের শিকার
০১ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:২১ এএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পিএম
অনলাইন ডেস্ক
[caption id="attachment_1623" align="alignnone" width="870"]
ছবিঃ সংগৃহীত[/caption]
ভারতের রাজধানী নয়াদিল্লিতে আট মাসের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।
গত রোববার আত্মীয়ের হাতে ধর্ষণের পর শিশুটিকে গুরুতর আহত অবস্থায় দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ২৮ বছরের ওই যুবক একজন দিনমজুর। তাকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
দিল্লি নারী কমিশনের প্রধান স্বাতী মালওয়াল গতকাল সোমবার রাতে হাসপাতালে শিশুটিকে দেখে এসে সাংবাদিকদের বলেন, ‘ভয়ংকর।’
রোববার ঘটনাটি ঘটলেও স্থানীয় গণমাধ্যমে প্রকাশের পর সোমবার তা প্রকাশ্যে আসে। স্বাতী মালওয়াল এক টুইটে জানিয়েছেন, হাসপাতালে শিশুটির তিন ঘণ্টায় অস্ত্রোপচার করা হয়েছে। তার গোপনাঙ্গ ভয়ংকর ক্ষতি হয়েছে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সে এখন নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) আছে।
টুইটে স্বাতী আরো লিখেছেন, ‘কী করো, দিল্লিতে আজ যখন আট মাসের একটি মেয়ে ধর্ষণের শিকার হয়, তখন মানুষ ঘুমায় কী করে?’
এর আগে ২০১২ সালে দিল্লিতে একটি যাত্রীবাহী বাসে ২৩ বছরের এক নারীকে গণধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনার প্রতিবাদে সারা দিল্লি তখন কেঁপে উঠেছিল।
ছবিঃ সংগৃহীত[/caption]
ভারতের রাজধানী নয়াদিল্লিতে আট মাসের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।
গত রোববার আত্মীয়ের হাতে ধর্ষণের পর শিশুটিকে গুরুতর আহত অবস্থায় দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ২৮ বছরের ওই যুবক একজন দিনমজুর। তাকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
দিল্লি নারী কমিশনের প্রধান স্বাতী মালওয়াল গতকাল সোমবার রাতে হাসপাতালে শিশুটিকে দেখে এসে সাংবাদিকদের বলেন, ‘ভয়ংকর।’
রোববার ঘটনাটি ঘটলেও স্থানীয় গণমাধ্যমে প্রকাশের পর সোমবার তা প্রকাশ্যে আসে। স্বাতী মালওয়াল এক টুইটে জানিয়েছেন, হাসপাতালে শিশুটির তিন ঘণ্টায় অস্ত্রোপচার করা হয়েছে। তার গোপনাঙ্গ ভয়ংকর ক্ষতি হয়েছে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সে এখন নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) আছে।
টুইটে স্বাতী আরো লিখেছেন, ‘কী করো, দিল্লিতে আজ যখন আট মাসের একটি মেয়ে ধর্ষণের শিকার হয়, তখন মানুষ ঘুমায় কী করে?’
এর আগে ২০১২ সালে দিল্লিতে একটি যাত্রীবাহী বাসে ২৩ বছরের এক নারীকে গণধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনার প্রতিবাদে সারা দিল্লি তখন কেঁপে উঠেছিল।বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও