তিন তারকা বোন : সুচন্দা, ববিতা ও চম্পা একসাথে বনভোজনে
০১ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:৪০ এএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম
অনলাইন ডেস্ক
[caption id="attachment_1626" align="alignnone" width="650"]
ছবিঃ সংগৃহীত[/caption]
তারার মেলা বনে। ঠিক বনে নয়। তবে যদি বলেন বনভোজনে, তাহলে বোধ হয় কথাটি ঠিক হয়। গতকাল মঙ্গলবার গাজীপুরের কালীগঞ্জে একটি রিসোর্টে হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোজন। সেখানে ঢাকাই চলচ্চিত্রের প্রায় সব তারাই ছিলেন উপস্থিত। উপস্থিত ছিলেন তিন তারকা বোন : সুচন্দা, ববিতা ও চম্পা।
বনভোজনে গিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে সুচন্দা বলেন, ‘প্রতিবছর বনভোজনের অপেক্ষায় থাকি। কারণ, এই দিন এলে আমাদের আপনজনদের সঙ্গে দেখা হয়। নতুন মুখ, পুরাতন মুখ, প্রিয় মুখ, আপন মুখগুলো দেখতে পাই। প্রিয়জনদের সঙ্গে দেখা করতে এখানে আসার জন্য মনটা উদগ্রীব হয়ে থাকে। অনেক ভালো লাগে এখানে এলে।’
চলচ্চিত্রাঙ্গনের আরেক উজ্জ্বল তারকা ববিতা বলেন, ‘ছোটবেলা থেকে আমরা তিন বোন সব জায়গায় একসঙ্গে বেড়াতে যাই। তবে পারিবারিক অনুষ্ঠানগুলোতে যেতে ভালো লাগে। আমি অনেক ছোটবেলা থেকেই চলচ্চিত্রে কাজ করি, এটাকে আমার পরিবার থেকে আলাদা করতে পারি না। বনভোজনে এসে মনে হয়েছে, আমরা পরিবারের মধ্যেই আছি। বেশ মজা করেছি।’
চম্পাও মনে করেন, চলচ্চিত্রের মানুষরা পরিবারেরই সদস্য। তাই তাঁর ভালো লাগে তাঁদের সঙ্গে সময় কাটাতে। চম্পা বলেন, ‘নাগরিক জীবনে আমাদের সবার ব্যস্ততা থাকে। আমাদের অস্বীকার করার উপায় নেই যে নাগরিক জীবনে বদ্ধপরিবেশ থাকে। কোথাও যেতে গেলে ঘণ্টার পর ঘণ্টা জ্যামে বসে থাকতে হয়। সবকিছু ফেলে এমন একটি বনভোজন মনটা শান্ত করে দেয়। বনভোজনে এসে প্রিয় মুখগুলো মন ভালো করে দেয়। তা ছাড়া আমরা তিন বোন যেহেতু কাজ করছি কম, তাই আমাদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়। আমি মনে করি, এই দিনটি গ্যাপ কমিয়ে মনের বন্ধনটা আরো শক্ত করে। সবাইকে দেখে সময় কাটিয়ে ভালো লাগল। ’
ছবিঃ সংগৃহীত[/caption]
তারার মেলা বনে। ঠিক বনে নয়। তবে যদি বলেন বনভোজনে, তাহলে বোধ হয় কথাটি ঠিক হয়। গতকাল মঙ্গলবার গাজীপুরের কালীগঞ্জে একটি রিসোর্টে হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোজন। সেখানে ঢাকাই চলচ্চিত্রের প্রায় সব তারাই ছিলেন উপস্থিত। উপস্থিত ছিলেন তিন তারকা বোন : সুচন্দা, ববিতা ও চম্পা।
বনভোজনে গিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে সুচন্দা বলেন, ‘প্রতিবছর বনভোজনের অপেক্ষায় থাকি। কারণ, এই দিন এলে আমাদের আপনজনদের সঙ্গে দেখা হয়। নতুন মুখ, পুরাতন মুখ, প্রিয় মুখ, আপন মুখগুলো দেখতে পাই। প্রিয়জনদের সঙ্গে দেখা করতে এখানে আসার জন্য মনটা উদগ্রীব হয়ে থাকে। অনেক ভালো লাগে এখানে এলে।’
চলচ্চিত্রাঙ্গনের আরেক উজ্জ্বল তারকা ববিতা বলেন, ‘ছোটবেলা থেকে আমরা তিন বোন সব জায়গায় একসঙ্গে বেড়াতে যাই। তবে পারিবারিক অনুষ্ঠানগুলোতে যেতে ভালো লাগে। আমি অনেক ছোটবেলা থেকেই চলচ্চিত্রে কাজ করি, এটাকে আমার পরিবার থেকে আলাদা করতে পারি না। বনভোজনে এসে মনে হয়েছে, আমরা পরিবারের মধ্যেই আছি। বেশ মজা করেছি।’
চম্পাও মনে করেন, চলচ্চিত্রের মানুষরা পরিবারেরই সদস্য। তাই তাঁর ভালো লাগে তাঁদের সঙ্গে সময় কাটাতে। চম্পা বলেন, ‘নাগরিক জীবনে আমাদের সবার ব্যস্ততা থাকে। আমাদের অস্বীকার করার উপায় নেই যে নাগরিক জীবনে বদ্ধপরিবেশ থাকে। কোথাও যেতে গেলে ঘণ্টার পর ঘণ্টা জ্যামে বসে থাকতে হয়। সবকিছু ফেলে এমন একটি বনভোজন মনটা শান্ত করে দেয়। বনভোজনে এসে প্রিয় মুখগুলো মন ভালো করে দেয়। তা ছাড়া আমরা তিন বোন যেহেতু কাজ করছি কম, তাই আমাদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়। আমি মনে করি, এই দিনটি গ্যাপ কমিয়ে মনের বন্ধনটা আরো শক্ত করে। সবাইকে দেখে সময় কাটিয়ে ভালো লাগল। ’বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও