রায়পুরায় ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
০২ মে ২০২৫, ০৯:২৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে হামলায় আহত হওয়ার ৫ দিন পর রাজন শিকদার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ মে) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত ২৭ এপ্রিল উপজেলার পাড়াতলী ইউনিয়নের আলীনগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
নিহত রাজন পাড়াতলী ইউনিয়নের আলীনগর এলাকার ফজলু মিয়ার ছেলে ও সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত ২৭ এপ্রিল এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফিরে বিকেলে সহপাঠীদের সঙ্গে আলীনগর বাজার মোড়ে ক্যারাম বোর্ড খেলছিলেন রাজন শিকদার। এসময় মধ্যনগরের জাহাঙ্গীর ও তার লোকজনের সঙ্গে ঝগড়া হয় বাঁশগাড়ী এলাকার এক অটোরিকশা চালকের। ঝগড়া থামাতে এগিয়ে যান রাজনসহ আশপাশের লোকজন। পরে অটোরিকশা চালককে নিরাপদে বাড়ি পৌঁছে দেয় তারা।
এ ঘটনার পর সন্ধ্যায় জাহাঙ্গীর ও তার অনুসারীরা দলবল নিয়ে আলীনগরের একটি দোকানে হামলা চালায়। সেখানে রাজনকে বাঁশ দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে হামলাকারীরা। আহতাবস্থায় রাজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে নেওয়া হলে শুক্রবার তার মৃত্যু হয়।
নিহতের ভাই রাসেল মিয়া সাংবাদিকদের জানান, হামলাকারীরা আমার ভাই রাজন শিকদারকে পিটিয়ে গুরুতর আহত করে। আমার বিকাশের দোকানেও হামলা চালায় তারা। দোকান ভাঙচুর করে এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে যোগাযোগ করার চেষ্টা করা হলে অভিযুক্ত জাহাঙ্গীর ও তার লোকজন আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ জানান, ‘একজন এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনার বিস্তারিত এখনও জানি না। নিহতের স্বজনরা থানায় যোগাযোগ করে অভিযোগ দেবেন বলে জানিয়েছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা