নরসিংদীতে ‘কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক’ গঠন ও ওরিয়েন্টেশন সভা
৩০ মে ২০২৫, ০৯:২৮ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
মানব পাচার প্রতিরোধে নরসিংদীতে কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক’ গঠন এবং ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মে) শহরের একটি রেস্তোরার সভাকক্ষে রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) এর উদ্যোগে সংস্থাটির ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় এই আয়োজন করা হয়।
আয়োজকরা জানায়,নরসিংদী জেলা থেকে প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশ যায়, যার মধ্যে অনেকেই মানব পাচারের শিকার হচ্ছেন। এই ভয়াবহ অপরাধ প্রতিরোধে বিভিন্ন এনজিও ও সামাজিক সংগঠনকে একত্র করে নেটওয়ার্কটি গঠন করার উদ্দেশ্যেই এমন আয়োজন। যার লক্ষ্য,নরসিংদী জেলাকে মানব পাচারমুক্ত জেলায় পরিণত করা। প্রকল্পটিতে অর্থায়ন করছে,সুইজারল্যান্ড দূতাবাস এবং বাস্তাবায়ন করছে উইনরক ইন্টারন্যাশনাল। নরসিংদী সহ দেশের ১০টি মানব পাচার অধ্যুষিত জেলায় প্রকল্পটি কাজ করছে। নরসিংদীতে বাস্তবায়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে রামরু ও ওয়্যারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।
রামরুর প্রকল্প সমন্বয়ক অনিন্দ্য জ্যোতির্ময় বলেন, “অন্যান্য প্রকল্পের মতোই আশ্বাস প্রকল্পও একটি নির্ধারিত সময়ের পর বন্ধ হয়ে যাবে। কিন্তু প্রকল্প বন্ধ হয়ে গেলেও মানব পাচার প্রতিরোধের কাজ যেন বন্ধ না হয় সে কারণেই এই নেটওয়ার্ক গঠন করা হয়েছে।"
নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী ফোরামের সদস্য সচিব ও আলোকিত নরসিংদী সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আবদুল্লাহ্ আল মামুন রাসেল বলেন “মানব পাচার নিঃসন্দেহে একটি ঘৃণ্য অপরাধ। পাচারের মূল কারণগুলো যেহেতু চিহ্নিত করা গেছে, এখন এই কারণগুলোর মুলোৎপাটন নিশ্চিত করতে আমরা সবাই মিলে কাজ করবো।"
আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য মোঃ শরীফ বলেন, “রায়পুরা নরসিংদী জেলার অন্যতম অভিবাসন ও মানব পাচার অধ্যুষিত উপজেলা। এখানে বেশ কিছু সিন্ডিকেট সক্রিয়। তাদের চিহ্নিত করে সম্মিলিত ভাবে প্রতিহত করতে হবে।

সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রামরুর সংবাদ মাধ্যম ও যোগাযোগ কর্মকর্তা ফাবিহা ইদ্রিস, কর্মসূচি কর্মকর্তা মোঃ মৃদুল খান, ওয়্যারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রকল্প ব্যাবস্থাপক স্বাগত সিদ্দিকী মারুফ, এবং অভিযোগ সমন্বয়ক শাফায়েত হোসেন প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা