ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: নরসিংদীর ৫টি আসনে মনোনয়ন জমা দিলেন যারা
২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর ৫টি সংসদীয় আসনে সোমবার (২৯ ডিসেম্বর) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইনের নিকট মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
এরমধ্যে নরসিংদী-১ (সদর) আসনে ৮ জন, নরসিংদী-২ (পলাশ) ৮ জন, নরসিংদী-৩ (শিবপুর) আসনে ১০ জন, নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে ৯ জন ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ১১ জন।
নীচে এসব প্রার্থীদের তালিকা ও দলের নাম দেয়া হলো-
নরসিংদী-১ (সদর):
এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৮ জন। এরমধ্যে রয়েছেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খায়রুল কবির খোকন, বাংলাদেশ জামায়েতে ইসলামী মোঃ ইব্রাহিম ভূইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ আশরাফ হোসেন ভূঞা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ হামিদুল হক পারভেজ, গণঅধিকার পরিষদ শিরিন আক্তার, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সাখাওয়াত হোসেন, জাতীয় পার্টি মোহাম্মদ মোস্তফা জামান, গণফোরাম শহিদুজ্জামান চৌধুরী।
নরসিংদী-২ (পলাশ):
এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮ জন। এরমধ্যে রয়েছেন- জাতীয় নাগরিক পার্টির মোঃ গোলাম সারোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আলহাজ ইঞ্জিনিয়ার মুহসীন আহম্মেদ, বাংলাদেশ জামায়েতে ইসলামীর মোঃ আমজাদ হোসাইন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ড. আবদুল মঈন খান, ইসলামি ফ্রন্ট বাংলাদেশ এর আসিফ ইকবাল, বাংলাদেশ খেলাফত মজলিস এর মোঃ ফারুক ভূঁইয়া, জাতীয় পার্টির এ. ন. ম রফিকুল আলম সেলিম ও ইনসানিয়াত বিপ্লব এর মোহাম্মদ ইব্রাহিম।
নরসিংদী-৩ (শিবপুর):
এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০ জন। এরমধ্যে আছেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস এর মোঃ রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনজুর এলাহি, জাকের পার্টির আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠান, ইনসানিয়াত বিপ্লব এর রায়হান মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোঃ ওয়ারেজ হোসেন ভূইয়া, জাতীয় পার্টির এ কে এম রেজাউল করিম, গণফোরাম এর এ কে এম জগলুল হায়দার আফ্রিক, স্বতন্ত্র মোঃ আরিফুল ইসলাম মৃধা ও জনতার দল এর মোঃ এনামুল হক।
নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী):
এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ০৯ জন। এরমধ্যে রয়েছেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সরদার মোঃ সাখাওয়াত হোসেন (বকুল), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোঃ ছাইফুল্লাহ, বাংলাদেশ জামায়েতে ইসলামীর মোঃ জাহাঙ্গীর আলম, জনতার দল এর আবু দার্দা মোঃ মাজ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাজী সাজ্জাদ জহির, বাংলাদেশ খেলাফত মজলিস এর মোহাম্মদ নাসির উদ্দিন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর মুহাম্মদ মিলন মিয়া, জাতীয় পার্টির মোঃ কামাল উদ্দিন ও বাংলাদেশ কংগ্রেস এর কাজী শফিকুল ইসলাম।
নরসিংদী-৫ (রায়পুরা):
এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ জন। এরা হলেন- স্বতন্ত্র মুহাম্মদ পনির হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মোঃ আশরাফ উদ্দিন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর তাহমিনা আক্তার, স্বতন্ত্র মোঃ গোলাপ মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বদরুজ্জামান উজ্জল, জাতীয় পার্টির মেহেরুন নেছা খান হেনা, বাংলাদেশ খেলাফত মজলিশ এর তাজুল ইসলাম, স্বতন্ত্র মোঃ জামাল আহমেদ চৌধুরী, স্বতন্ত্র মোঃ সোলায়মান খন্দকার, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর মশিউর রহমান ও স্বতন্ত্র তৌফিকুর রহমান।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি