নরসিংদীর তিনটি আসনের ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
০৩ জানুয়ারি ২০২৬, ০৯:৪৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে তিনটি আসন নরসিংদী -১ (সদর), নরসিংদী -৩ (শিবপুর) ও নরসিংদী-৫ (রায়পুরা) এর মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত তিনটি আসনের মোট ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। পরে রাত ৯টায় ত্রুটিপূর্ণতার কারণে ৪ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন।
এর আগে বিকালে বিএনপি মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীসহ বেশ কয়েকজনের মনোনয়ন স্থগিত রাখা হয়। পরে রাতে এসব স্থগিত হওয়া প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন-নরসিংদী -১ (সদর) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোস্তফা জামাল, নরসিংদী-৩ (শিবপুর) আসনে জনতার দল মনোনীত প্রার্থী এনামুল হক ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনে স্বতন্ত্র প্রার্থী মো: গোলাপ মিয়া ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী মো: মশিউর রহমান।
জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, আমরা চেষ্টা করেছি ছোটখাট ত্রুটির কারণে যাতে কারও মনোনয়ন বাতিল না হয়। প্রাথমিকভাবে যেসব ছোট ত্রুটি পাওয়া গেছে সেসব সংশোধনের সুযোগ দিয়ে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ৪জনের মনোনয়ন অসম্পূর্ণ থাকায় বাতিল ঘোষণা করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা