আন্তর্জাতিক নারী দিবসে নরসিংদীতে উঠান বৈঠক ও আলোচনা সভা

০৯ মার্চ ২০২৬, ০৩:৫৮ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পিএম


আন্তর্জাতিক নারী দিবসে নরসিংদীতে উঠান বৈঠক ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক নারী দিবসে নরসিংদীতে বিশেষ আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আশ্বাস প্রকল্পের সিটিআইপি এক্টিভিস্ট (CTIP Activist) টিমের উদ্যোগে পৃথক দুটি স্থানে এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হয়।

 

রবিবার (৮ মার্চ) নরসিংদী জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিটিআইপি এক্টিভিস্টদের আয়োজনে এই সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রশিক্ষক মোঃ কামরুজ্জামান।সভায় সমাজ বিনির্মাণে নারীর অনবদ্য ভূমিকা তুলে ধরে তিনি বলেন,"নারীরা আজ প্রতিটি ক্ষেত্রে নিজেদের দক্ষতা ও কর্মনিষ্ঠার প্রমাণ দিচ্ছেন। তবে এগিয়ে যাওয়ার এই পথে এখনো অনেক প্রতিকূলতা রয়েছে। এসব বাধা জয় করতে হলে নারী ও পুরুষ উভয়কেই সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।"

এদিকে,​​দিবসটি উপলক্ষে রায়পুরা উপজেলার আমিরগঞ্জে আয়োজিত হয় একটি বিশেষ উঠান বৈঠক। এতে স্থানীয় প্রান্তিক পর্যায়ের বিভিন্ন পেশার নারীরা অংশগ্রহণ করেন। বৈঠকে নারীরা তাদের আত্ম-উন্নয়নের পথে বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলেন এবং সেগুলো কাটিয়ে ওঠার সম্ভাব্য উপায়গুলো নিয়ে নিজেদের মধ্যে মতবিনিময় করেন।


প্রসঙ্গত,​প্রতি বছর ৮ মার্চ বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে এ বছরও যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপিত হয়েছে।



এই বিভাগের আরও