নরসিংদীতে ৩ লাখ ১০ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা
১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে সংবাদ সম্মেলন করেছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: বুলবুল কবির। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে জানানো হয়, আগামীকাল (২০ এপ্রিল) সোমবার থেকে সারাদেশের মতো নরসিংদী জেলার ৬ উপজেলার ৮টি স্থায়ী টিকাদান কেন্দ্রসহ অস্থায়ী কেন্দ্রে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।
২৮ দিনের মধ্যে টিকা না নেওয়া ৬ মাস বয়সী শিশু থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এই টিকার আওতায় আনা হবে বলে জানান সিভিল সার্জন ডা. মো. বুলবুল কবির। তিনি জানান জেলায় মোট ১৭৫০ টি অস্থায়ী কেন্দ্রে ৩ লাখ ১০ হাজার শিশু পাবে এ টিকা। আগামী ১০ মে পর্যন্ত ১১ কার্য দিবসে এ টিকা দেয়া হবে।
সংবাদ সম্মেলনে হাম-রুবেলা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপস্থাপনা করেন ডা. সঞ্জয় কুমার সাহা।
এ সময় নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস এবং সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা