ঈদকে ঘিরে মহাসড়ক যানজট মুক্ত রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসন

২২ মে ২০২৬, ১১:২৩ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ এএম


ঈদকে ঘিরে মহাসড়ক যানজট মুক্ত রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসন
ছবি: নরসিংদী টাইমস

নিজস্ব প্রতিবেদক:

ঈদকে ঘিরে নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়ক যানজট মুক্ত রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমান আদালত পরিচালনা ও অভিযান করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২২ মে) উপজেলার ইটাখোলা মোড়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম।

 

জেলা প্রশাসন হতে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ঈদ-উল-আযহায় ঘরমুখো যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করার উদ্দেশ্য হাইওয়ে পুলিশ, শিবপুর মডেল থানা এবং সাসেক প্রকল্পের সংশ্লিষ্টদের নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

এ সময় সিলেট হতে ঢাকা অভিমুখী রাস্তার ধারে অবৈধভাবে বসা সকল দোকান সরিয়ে দেওয়া হয় এবং তাদের সাময়িকভাবে পূনবার্সনের জন্য সড়কের একটি জায়গা নির্ধারণ করে দেওয়া হয়।

সিলেট-ঢাকা অভিমূখী রাস্তার ধারে অননুমোদিত বিআরটিসি, রয়্যাল ও নীলাচল পরিবহনের টিকেট কাউন্টার স্থানান্তর করে প্রায় ২০০ ফিট দূরে নিয়ে যাওয়া হয়। এতে সিলেট-ঢাকা অভিমূখী যানবাহনের ট্র্যাফিক জ্যাম থাকবে না।

 

একই সময় ঢাকা-সিলেট অভিমূখী রাস্তার পাশের যাত্রীসেবা বাসের কাউন্টার সরিয়ে দেওয়া হয়। যত্রতত্র যাত্রী উঠানামা না করে সে জন্য সেখানে ব্যারিকেড দেওয়া হয়।

 

এছাড়া হাইওয়ে থানার ওসিকে রাস্তার ধারে অবৈধভাবে যাতে দোকান না বসে সেজন্য নিয়মিত মনিটরিং করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এসময় দুটি ট্র্যাক উল্টা পথে চলাচল করায় সড়ক পরিবহন আইন, ২০১৮ তে ২ টি মামলায় ২৫০০ টাকা জরিমানা করা হয়।



এই বিভাগের আরও