তাইজুল-রাজ্জাকের ঘূর্ণিতে চালকের আসনে বাংলাদেশ
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:৩৮ এএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০৩ এএম
বাংলাদেশের জাতীয় দলে যে আর ফিরতে পারবেন, সে আশা হয়তো আব্দুর রাজ্জাক নিজেও করেননি। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পেলেও চট্টগ্রামে প্রথম ম্যাচে বসেছিলেন দর্শক হয়েই। তবে দ্বিতীয় ম্যাচে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন এই অভিজ্ঞ স্পিনার। আর মাঠে নেমে সফলতা পেতেও খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি রাজ্জাককে। ষষ্ঠ ওভারে তাঁর হাত ধরেই বাংলাদেশ পেয়েছে প্রথম সাফল্য। পরে আরও তিনটি উইকেট তুলে নিয়েছেন এই অভিজ্ঞ স্পিনার। রাজ্জাকের সঙ্গে জ্বলে উঠেছেন তাইজুল ইসলামও। এই দুই স্পিনারের দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কা হারিয়েছে ৬টি উইকেট। এ প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার স্কোর : ১৬২/৭।
[caption id="attachment_1678" align="alignnone" width="650"]
ছবি: সংগৃহীত[/caption]
শ্রীলঙ্কার ইনিংসের ষষ্ঠ ওভারেই আঘাত হেনেছিলেন রাজ্জাক। ৩ রান করে সাজঘরে ফিরেছেন লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে। ১৭তম ওভারে ধনঞ্জয় ডি সিলভার উইকেট তুলে নিয়েছেন তাইজুল ইসলাম। ২৮তম ওভারে শ্রীলঙ্কাকে জোড়া ধাক্কা দিয়েছেন রাজ্জাক। তুলে নিয়েছেন ধনুস্কা গুনাথিলাকা ও লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমালের উইকেট। দ্বিতীয় সেশনের শুরুতে আবারও জোড়া ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা। ৩২তম ওভারে ৬৮ রান করা কুশল মেন্ডিসকে সাজঘরের পথ দেখিয়েছেন রাজ্জাক। আর পরের ওভারে তাইজুল ফিরিয়েছেন নিরোশান ডিকওয়েলাকে।
শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে টস জিতেছিল বাংলাদেশ। নিয়েছিল ব্যাটিংয়ের সিদ্ধান্ত। তবে ঢাকায় সিরিজের দ্বিতীয় ম্যাচে আর টস-ভাগ্য যায়নি বাংলাদেশের পক্ষে। এবার টস জিতে শ্রীলঙ্কা নিয়েছে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। ফলে শুরুতেই ফিল্ডিংয়ে নামতে হয়েছে মাহমুদউল্লাহদের।
দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক। ২০১৪ সালে সর্বশেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন তিনি। এ ছাড়া বাংলাদেশের প্রথম একাদশে ফিরেছেন সাব্বির রহমান।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আবদুর রাজ্জাক, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা দল : দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, রোশান সিলভা, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, ধনুস্কা গুনাথিলাকা, দিলরুয়ান পেরেরা, আকিলা ধনঞ্জয়, রঙ্গনা হেরাথ ও সুরঙ্গা লাকমল।
ছবি: সংগৃহীত[/caption]
শ্রীলঙ্কার ইনিংসের ষষ্ঠ ওভারেই আঘাত হেনেছিলেন রাজ্জাক। ৩ রান করে সাজঘরে ফিরেছেন লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে। ১৭তম ওভারে ধনঞ্জয় ডি সিলভার উইকেট তুলে নিয়েছেন তাইজুল ইসলাম। ২৮তম ওভারে শ্রীলঙ্কাকে জোড়া ধাক্কা দিয়েছেন রাজ্জাক। তুলে নিয়েছেন ধনুস্কা গুনাথিলাকা ও লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমালের উইকেট। দ্বিতীয় সেশনের শুরুতে আবারও জোড়া ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা। ৩২তম ওভারে ৬৮ রান করা কুশল মেন্ডিসকে সাজঘরের পথ দেখিয়েছেন রাজ্জাক। আর পরের ওভারে তাইজুল ফিরিয়েছেন নিরোশান ডিকওয়েলাকে।
শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে টস জিতেছিল বাংলাদেশ। নিয়েছিল ব্যাটিংয়ের সিদ্ধান্ত। তবে ঢাকায় সিরিজের দ্বিতীয় ম্যাচে আর টস-ভাগ্য যায়নি বাংলাদেশের পক্ষে। এবার টস জিতে শ্রীলঙ্কা নিয়েছে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। ফলে শুরুতেই ফিল্ডিংয়ে নামতে হয়েছে মাহমুদউল্লাহদের।
দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক। ২০১৪ সালে সর্বশেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন তিনি। এ ছাড়া বাংলাদেশের প্রথম একাদশে ফিরেছেন সাব্বির রহমান।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আবদুর রাজ্জাক, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা দল : দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, রোশান সিলভা, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, ধনুস্কা গুনাথিলাকা, দিলরুয়ান পেরেরা, আকিলা ধনঞ্জয়, রঙ্গনা হেরাথ ও সুরঙ্গা লাকমল।বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও