নরসিংদীতে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা গ্রহণের অভিযোগ, শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ
০২ জুলাই ২০২৬, ০৮:৩০ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর দুটি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্রে এমসিকিউ পরীক্ষা গ্রহণের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০১ নম্বর রুমে কিছু শিক্ষার্থীকে নৈর্ব্যক্তিক পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা এবং মনোহরদী উপজেলার খিদিরপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে দুটি কক্ষের প্রায় শতাধিক পরীক্ষার্থীকে ভুল প্রশ্নপত্র সরবরাহ করা হয়।
পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষা দেয়া পরীক্ষার্থীরা বলেন, পরীক্ষা শুরু হওয়ার ১০/১৫ মিনিট পর আমরা দেখতে পাই আমাদের প্রশ্নপত্রটি গত বছরের। তারপর আমরা সঙ্গে সঙ্গে শিক্ষকদের জানালে ওনারা আমাদের প্রশ্নপত্রটি নিয়ে নতুন বছরের প্রশ্নপত্রটি দেয় কিন্তু নির্ধারিত সময়ের পর আমাদের অতিরিক্ত কোন সময় দেননি।
এ বিষয়ে পরীক্ষা কেন্দ্রের সচিব নরসিংদী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাছিমা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেন্দ্রের ২০১ নং রুমে কিছু শিক্ষার্থীকে ভুলবশত পুরনো সিলেবাসের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। কিছুক্ষণ পর জানতে পেরে আবার নতুন বছরের সিলেবাস বিতরণ করা হয়। বিষয়টিতে আমরা বিব্রত। এটি নরসিংদীবাসীর মান-সম্মানের প্রশ্ন।
এ বিষয়ে কি পদক্ষেপ নেয়া হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্রের প্রশ্ন আনা-নেয়া থেকে শুরু করে সর্বোপরি দায়িত্বে থাকা নরসিংদী সরকারী মহিলা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অলক কুমার পাল ও হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত কুমার সাহাকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। এঘটনায় আরো বিস্তারিত তদন্তের জন্য আমার পক্ষ থেকে প্রতিনিধি পাঠানো হয়েছে। তারা তদন্ত শেষে বিস্তারিত বিবরণ লিখিতভাবে জানানোর পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নরসিংদী সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, বিষয়টি আমরা অবগত আছি এবং জেলা প্রশাসক মহোদয় বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মু: রাসেদুজ্জামানকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।
নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং আমি নিজেই দ্রুত কেন্দ্রে পৌছে ঘটনার বিষয়ে জানার চেষ্টা করছি। ঘটনার বিষয়ে সত্যতা পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম আব্দুল খালেক জানান, এই ঘটনার বিষয়ে আমরা সরাসারি কোন পদক্ষেপ গ্রহন করতে পারি না। আমরা কেন্দ্র ও জেলা প্রশাসনের সাথে যোগাযোগ রাখছি। কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, কেন্দ্র সরানোর বিষয়ে সিদ্ধান্ত ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের বিষয়ে কি করা যায় সেই বিষয়ে কেন্দ্র সচিব ও জেলা প্রশাসন পরামর্শ করছেন। হয়তো কোন একটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান এই শিক্ষা কর্মকর্তা। এই কেন্দ্রের প্রায় ৬শতাধিক শিক্ষার্থী এই সাবসেন্টারে প্রথম দিন পরীক্ষায় অংশগ্রহণ করে।
অপরদিকে মনোহরদী উপজেলার খিদিরপুর ডিগ্রি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা বলেন, আমাদের নতুন সিলেবাসের এমসিকিউ প্রশ্নপত্রের পরিবর্তে বাংলা প্রথম পত্রের ‘খ’ সেট, ১২১ কোডের ভিন্ন প্রশ্নপত্র বিতরণ করা হয়। পরীক্ষা শেষে বাড়িতে গিয়ে উত্তর মিলানোর সময় বিষয়টি আমরা বুঝতে পারি।
ওই কেন্দ্রে মনোহরদী সরকারি কলেজের ৬১২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে দুটি কক্ষের প্রায় শতাধিক শিক্ষার্থীকে নির্ধারিত নতুন সিলেবাসের এমসিকিউ প্রশ্নপত্রের পরিবর্তে বাংলা প্রথম পত্রের ‘খ’ সেট, ১২১ কোডের ভিন্ন প্রশ্নপত্র বিতরণ করা হয়। পরীক্ষা শেষে বাড়িতে গিয়ে উত্তর মিলানোর সময় শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পারেন। পরে ঘটনাটি জানাজানি হলে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেক শিক্ষার্থী নিজেদের ফলাফল নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
মনোহরদী সরকারি কলেজের পরীক্ষার্থী সাকিবা বলেন, পরীক্ষার হলে আমরা বুঝতেই পারিনি যে ভুল প্রশ্নপত্র দেওয়া হয়েছে। বাড়িতে এসে উত্তর মিলিয়ে দেখি আমাদের ভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়েছে এখন ভালো ফলাফল নিয়ে আমরা চিন্তিত।
খিদিরপুর ডিগ্রি কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাজিম উদ্দীনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অবস্থান করছেন জানিয়ে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।
মনোহরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নান বলেন, শিক্ষার্থীদের অভিযোগ পাওয়ার পর বিষয়টি জানতে পেরেছি। পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষকদের অবহেলার কারণেই এমনটি ঘটেছে বলে মনে হচ্ছে । বিষয়টির সমাধানে ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
কেন্দ্রে দায়িত্ব পালনকারী শিক্ষকরা হলেন খিদিরপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আরেফা সুলতানা (হল সুপার) প্রভাষক সামছুল আলম (সদস্য) প্রভাষক মাহমুদুর রহমান (সদস্য) এবং প্রভাষক মো. আক্রাম হোসেন (সদস্য)।
এ বিষয়ে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহান বলেন, প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছানোর আগে যেসব ধাপ রয়েছে, সে বিবেচনায় এক পরীক্ষার প্রশ্ন অন্য পরীক্ষায় চলে আসা প্রায় অসম্ভব। এ ক্ষেত্রে দায়িত্বে থাকা শিক্ষকদের ভুলের কারণেই এমন ঘটনা ঘটতে পারে।
তিনি আরও জানান, ঘটনার পর দায়িত্বে থাকা চারজন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্র সচিব ও খিদিরপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাজিম উদ্দীনের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে কোনো পরীক্ষার্থী যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে শিক্ষা বোর্ডকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
এই বিভাগের আরও