নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্রসহ চোরাই পণ্য ও বিপুল মাদক উদ্ধার, গ্রেপ্তার ২৩৭
২৫ আগস্ট ২০২৬, ০৭:০৭ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:০৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলাজুড়ে মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালান বিরোধী সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ২৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত পরিচালিত এই সমন্বিত অভিযানে প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ মালামাল ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১টি আমেরিকান তৈরি পিস্তল, ১টি এলজি, ১৩ রাউন্ড গুলি, ৮ হাজার ৬ শত ৩৩ পিস ইয়াবা, ২৫০ কেজি গাঁজা, ৪৯ বোতল ফেনসিডিল এবং ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, প্রসাধনী ও একটি কাভার্ড ভ্যান।
পুলিশ সুপার জানান, র্যাব, এপিবিএন ও আরআরএফ-এর যৌথ সহায়তায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সপ্তাহজুড়ে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মনোহরদীর কীর্তিবাসদী গ্রামে বাড়িতে ঢুকে চাঞ্চল্যকর যুবক হত্যার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ক্লুলেস রহস্য উদ্ঘাটন করা হয়। ওই ঘটনায় নিহত যুবকের পিতা আতাউর রহমান মিস্ত্রিকে গ্রেফতারসহ হত্যায় ব্যবহৃত কুড়ালটি উদ্ধার করেছে পুলিশ। এছাড়া শিবপুরের দক্ষিণ কারারচরে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে বিপুল পরিমাণের ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়।
অভিযানকালে পুলিশ জেলার গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে ১ হাজা৷ ৮৬৬টি যানবাহন তল্লাশি করে। এসময় লাইসেন্স ও কাগজপত্র না থাকায় ৩০১টি মামলা দায়ের, ৩৫টি মোটরসাইকেল আটক এবং ৯ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সপ্তাহব্যাপী এই অভিযানে পুলিশ মোট ৩০৫টি আদালতের ওয়ারেন্ট নিষ্পত্তি ও ৮৮টি নতুন মামলা দায়ের করেছে।
জেলাকে অপরাধ মুক্ত রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান নিয়মিত করা হবে বলে জানান নরসিংদীর পুলিশ সুপার।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি