নরসিংদীতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে জলপাই
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:০১ এএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৩ এএম
অনলাইন ডেস্ক
[caption id="attachment_1697" align="alignnone" width="1440"]
ছবিঃ সংগৃহীত[/caption]
বিগত ১০ বছর যাবত নরসিংদী জেলার উত্তরাঞ্চলের কৃষকরা জলপাই চাষে ঝুকে পড়েছে। জেলার পাহাড়ী এলাকা শিবপুর, মনোহরদী, বেলাব ও রায়পুরা উপজেলার কৃষকরা বর্তমানে বানিজ্যিকভাবে জলপাই চাষ শুরু করেছে। এ অঞ্চলটি সবজি চাষের জন্য বিখ্যাত থাকলেও গত কয়েক বছর যাবত পাহাড়ীয়া এলাকার অধিকাংশ চাষী সবজি চাষ বাদ দিয়ে জলপাই চাষের প্রতি আগ্রহ হয়ে পড়ছে বেশি।
রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের ধুকুন্দী গ্রামের জলপাই চাষী আলিম উদ্দিন জানান, ইতিপূর্বে তিনি তার জমিতে সবজি চাষ করতেন তার বাড়ীর আঙ্গিনায় মাত্র চারটি জলপাই গাছ ছিল। এ চারটি গাছ থেকে তিনি ১ বছরে ১৫শত কেজি জলপাই পান এবং প্রতি কেজি জলপাই ৩০ টাকা করে মোট ৪৫ হাজার টাকা বিক্রি করেন। এপর থেকে তিনি লাভ বেশি হওয়ায় সবজি চাষ বাদ দিয়ে জলপাই চাষ শুরু করেছেন। বর্তমানে তিনি ২ একর জমিতে প্রায় ৪শত জলপাই গাছের এর চারা রোপন করেছেন। ২ একর জমি থেকে এবছর তিনি আনুমানিক ১২ হাজার কেজি জলপাই পেয়েছেন এবং প্রতি কেজি জলপাই পাইকারি ২০ টাকা দরে বিক্রি করেছেন। এতে তার সমস্ত খরচ বাদ দিয়ে ২ লাখ ৪০ হাজার টাকা লাভ হয়েছে।
[caption id="attachment_1698" align="alignnone" width="600"]
ছবিঃ সংগৃহীত[/caption]
জেলার শিবপুর উপজেলার শিবপুর বাজার, যশোর বাজার, মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজার, বেলাব উপজেলার বেলাব বাজার ও রায়পুরা উপজেলার বারৈচা, মরজাল ও জঙ্গী শিবপুর বাজারে গিয়ে দেখা গেছে প্রতি কেজি জলপাই ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে এসব জলপাই ক্রয় করে নিয়ে যাচ্ছে।
শিবপুর উপজেলার কামারটেক গ্রামের জলপাই চাষী আব্দুর বারেক জানায়, তিনিও ইতিপূর্বে সবজির চাষ করতেন। খরচ কম এবং লাভ বেশি হওয়ায় তিনি জলাপাই চাষ শুরু করেছেন। তিনি বর্তমানে একজন সফল জলপাই চাষী হিসেবে নিজেকে সাবলম্বী করতে সক্ষম হয়েছেন এবং এলাকায় জলপাই চাষী হিসেবে পরিচিতি লাভ করেছেন। অধিকাংশ পাইকাররা তার বাড়ী গিয়ে জলপাই ক্রয় করে নিয়ে আসে।
নরসিংদী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল হাই জানান, বর্তমানে নরসিংদীতে বানিজ্যিক ভিত্তিতে জলপাই চাষ করা হচ্ছে এবং সেগুলো দেশের চাহিদা মিটিয়েও বিদেশী রপ্তানী করা হচ্ছে। এতে করে অর্থনৈতিক দিক দিয়ে দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করছে।
ছবিঃ সংগৃহীত[/caption]
বিগত ১০ বছর যাবত নরসিংদী জেলার উত্তরাঞ্চলের কৃষকরা জলপাই চাষে ঝুকে পড়েছে। জেলার পাহাড়ী এলাকা শিবপুর, মনোহরদী, বেলাব ও রায়পুরা উপজেলার কৃষকরা বর্তমানে বানিজ্যিকভাবে জলপাই চাষ শুরু করেছে। এ অঞ্চলটি সবজি চাষের জন্য বিখ্যাত থাকলেও গত কয়েক বছর যাবত পাহাড়ীয়া এলাকার অধিকাংশ চাষী সবজি চাষ বাদ দিয়ে জলপাই চাষের প্রতি আগ্রহ হয়ে পড়ছে বেশি।
রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের ধুকুন্দী গ্রামের জলপাই চাষী আলিম উদ্দিন জানান, ইতিপূর্বে তিনি তার জমিতে সবজি চাষ করতেন তার বাড়ীর আঙ্গিনায় মাত্র চারটি জলপাই গাছ ছিল। এ চারটি গাছ থেকে তিনি ১ বছরে ১৫শত কেজি জলপাই পান এবং প্রতি কেজি জলপাই ৩০ টাকা করে মোট ৪৫ হাজার টাকা বিক্রি করেন। এপর থেকে তিনি লাভ বেশি হওয়ায় সবজি চাষ বাদ দিয়ে জলপাই চাষ শুরু করেছেন। বর্তমানে তিনি ২ একর জমিতে প্রায় ৪শত জলপাই গাছের এর চারা রোপন করেছেন। ২ একর জমি থেকে এবছর তিনি আনুমানিক ১২ হাজার কেজি জলপাই পেয়েছেন এবং প্রতি কেজি জলপাই পাইকারি ২০ টাকা দরে বিক্রি করেছেন। এতে তার সমস্ত খরচ বাদ দিয়ে ২ লাখ ৪০ হাজার টাকা লাভ হয়েছে।
[caption id="attachment_1698" align="alignnone" width="600"]
ছবিঃ সংগৃহীত[/caption]
জেলার শিবপুর উপজেলার শিবপুর বাজার, যশোর বাজার, মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজার, বেলাব উপজেলার বেলাব বাজার ও রায়পুরা উপজেলার বারৈচা, মরজাল ও জঙ্গী শিবপুর বাজারে গিয়ে দেখা গেছে প্রতি কেজি জলপাই ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে এসব জলপাই ক্রয় করে নিয়ে যাচ্ছে।
শিবপুর উপজেলার কামারটেক গ্রামের জলপাই চাষী আব্দুর বারেক জানায়, তিনিও ইতিপূর্বে সবজির চাষ করতেন। খরচ কম এবং লাভ বেশি হওয়ায় তিনি জলাপাই চাষ শুরু করেছেন। তিনি বর্তমানে একজন সফল জলপাই চাষী হিসেবে নিজেকে সাবলম্বী করতে সক্ষম হয়েছেন এবং এলাকায় জলপাই চাষী হিসেবে পরিচিতি লাভ করেছেন। অধিকাংশ পাইকাররা তার বাড়ী গিয়ে জলপাই ক্রয় করে নিয়ে আসে।
নরসিংদী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল হাই জানান, বর্তমানে নরসিংদীতে বানিজ্যিক ভিত্তিতে জলপাই চাষ করা হচ্ছে এবং সেগুলো দেশের চাহিদা মিটিয়েও বিদেশী রপ্তানী করা হচ্ছে। এতে করে অর্থনৈতিক দিক দিয়ে দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করছে।বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও