নরসিংদীর পলাশে ২ মাসে ১৫ ডাকাতি !!
০১ এপ্রিল ২০১৮, ০৫:২৬ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:০৫ পিএম
অনলাইন ডেস্ক
[caption id="attachment_2114" align="alignnone" width="622"]
ছবিঃ সংগৃহীত[/caption] নরসিংদীর পলাশে রাত ঘনিয়ে এলে পৌরবাসীর চোখে মুখে নেমে আসে ডাকাত আতঙ্ক। আর ডাকাতদের হাত থেকে নিজেদের জানমাল রক্ষা করতে রাত জেগে পাহারার ব্যবস্থা করেছে পৌর এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দারা। সরেজমিনে ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা ও দক্ষিণ পলাশ নামক গ্রামে গিয়ে দেখা যায়, এলাকার যুবক-বৃদ্ধরা লাঠি ও লোহার রড নিয়ে গ্রামের রাস্ত্মায় রাস্ত্মায় অবস্থান নিয়ে পাহারা দিচ্ছেন। [caption id="attachment_2115" align="alignnone" width="495"]
ছবিঃ সংগৃহীত[/caption] দক্ষিণ পলাশ গ্রামের নিজামউদ্দিন জানান, গত কয়েকদিন ধরে ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন গ্রামে ডাকাতির ঘটনা ঘটছে। এতে গ্রামবাসী অনেক আতঙ্কের মধ্যে রাত পার করছে। স্থানীয় পুলিশ প্রশাসন ডাকাতি নিয়ন্ত্রণে তেমন কোনো ভূমিকা পালন করছেন না তাই তারা নিজেরাই রাতের বেলা গ্রামে গ্রামে পাহারার ব্যবস্থা করছে। তিনি আরো বলেন, আমরা দুই গ্রামের ৪৫ জন যুবক নিয়ে রাতের বেলা পাহারার ব্যবস্থা করেছি। ১৫ জন করে তিনটি দল দুই গ্রামে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত্ম পাহারা দিচ্ছে। একই গ্রামের এরশাদ মিয়া জানান, কয়েকদিন ধরে এলাকায় প্রতি রাতেই ডাকাত হানা দিচ্ছে। অথচ পুলিশ এর কোন জোরালো ভূমিকা নিচ্ছে না। তারা শুধু একবার গাড়ি নিয়ে টহল দিয়ে চলে যায়। কিছুদিন পূর্বে পলাশ থানার প্রধান ফটকের সাথের দোকান থেকে চুরি করে সর্বস্ব নিয়ে যায়। পলাশ থানার একশ গজের মধ্যে পন্ডিতপাড়া বাজারে এক চাউলের দোকানের তালা ভেঙে পাহারাদারকে বেঁধে প্রায় ৭০ বস্ত্মা চাউল নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। [caption id="attachment_2116" align="alignnone" width="728"]
ছবিঃ সংগৃহীত[/caption] ডাকাতির ব্যাপারে ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক শরীফ জানান, কয়েকদিন ধরে পৌর এলাকার গ্রামগুলোতে ডাকাতি আতঙ্ক বিরাজ করছে। আমরা প্রতিটি ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে কয়েক দফা সভা করে ডাকাতিপ্রবণ এলাকাগুলোতে গ্রামবাসীকে ঐক্যবদ্ধ করার ব্যবস্থা করছি। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, থানায় জনবল কম থাকায় আমরা জোরালো ভূমিকা পালন করতে পারছি না।

বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও