নরসিংদীতে তুচ্ছ ঘটনায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা
০৫ এপ্রিল ২০১৮, ১১:০৮ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:০৬ পিএম
স্টাফ রিপোর্টার
নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাসেল মিয়া নামের এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে তাঁরই ফুফাতো ভাই জাবেদ মিয়া। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার দগরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া দগরিয়া এলাকার রেনু মিয়ার ছেলে এবং অভিযুক্ত জাবেদ মিয়া একই এলাকার কুদ্দুস মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে রাসেল মিয়া তাঁর বাড়ির পাশে মুদি দোকানে কাজ করছিলেন। এসময় তাঁর চাচা কাজল মিয়া বাড়ির একটি গাছ কাটানোর সময় গাছটির ডাল পড়ে জাবেদের একটি চারা গাছ ভেঙ্গে যায়। এতে জাবেদ তাঁর মামা কাজল মিয়ার সঙ্গে অশালীন আচরণ শুরু করে। এসময় দোকানী রাসেল এগিয়ে গিয়ে থামানোর চেষ্টা করলে জাবেদের সঙ্গে তর্ক বেঁধে যায়। এক পর্যায়ে জাবেদ ঘর থেকে বটি (ধাঁরালো অস্ত্র) এনে রাসেলের বুকে কোপ দিলে রাসেল মাটিয়ে লুটিয়ে পড়ে। বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার পর পরই অভিযুক্ত জাবেদ পালিয়ে গেছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে রাসেল মিয়া তাঁর বাড়ির পাশে মুদি দোকানে কাজ করছিলেন। এসময় তাঁর চাচা কাজল মিয়া বাড়ির একটি গাছ কাটানোর সময় গাছটির ডাল পড়ে জাবেদের একটি চারা গাছ ভেঙ্গে যায়। এতে জাবেদ তাঁর মামা কাজল মিয়ার সঙ্গে অশালীন আচরণ শুরু করে। এসময় দোকানী রাসেল এগিয়ে গিয়ে থামানোর চেষ্টা করলে জাবেদের সঙ্গে তর্ক বেঁধে যায়। এক পর্যায়ে জাবেদ ঘর থেকে বটি (ধাঁরালো অস্ত্র) এনে রাসেলের বুকে কোপ দিলে রাসেল মাটিয়ে লুটিয়ে পড়ে। বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার পর পরই অভিযুক্ত জাবেদ পালিয়ে গেছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও