নরসিংদীর রায়পুরাতে ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স চলছে মোবাইলের আলোতে
০৯ এপ্রিল ২০১৮, ১০:০৪ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:০৬ পিএম
অনলাইন ডেস্ক
[caption id="attachment_2205" align="alignnone" width="640"]
ছবিঃ সংগৃহীত[/caption]
একটি পৌরসভা ও ২৪টি ইউনিয়ন নিয়ে গঠিত দেশের বৃহত্তম উপজেলা নরসিংদীর রায়পুরা। প্রায় ছয় লক্ষাধিক লোকের বসবাস এ উপজেলায়। আর ছয় লক্ষাধিক লোকের চিকিৎসাসেবা নিশ্চিত করতে রয়েছে একটি মাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সঠিক সময়ে ডাক্তারদের অনুপস্থিত, চিকিৎসাসেবা প্রদানে প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় দূর্গমচরাঞ্চলসহ উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিদিন স্বাস্থ্য চিকিৎসা সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন সাধারণ রোগীরা। বিশেষ করে দাঁতের রোগীদের ভোগান্তির অন্তনেই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল কক্ষে গিয়ে দেখা যায় রোগীদের ভীড়। ভিতরে ডুকে দেখা যায় দায়িত্বরত ডেন্টাল সার্জন খাদিজা আক্তার ও টেকনোলজিস্ট (পেশনে থাকা) নিত্যঞ্জয় সাহাকে। তারা দুজনই চিকিৎসাসেবা প্রদানে ব্যস্ত। তবে রোগীদের কাছে টর্চ লাইট বা টর্চ লাইটযুক্ত মোবাইল ফোন আছে কিনা জিজ্ঞাসা করছিলেন একজন ডাক্তার। এ সময় কয়েকজন রোগী বললেন লাইট দিয়ে কি করবেন স্যার। তখন ডাক্তার বললেন আমাদের এখানে দাতের চিকিৎসা করার জন্য চেয়ার, যন্ত্রপাতি ও লাইটিংএর ব্যবস্থা নাই। যেটি দেখছেন সেটি অচল। তখন রোগীদের হাতে থাকা মোবাইল ফোনের টর্চ লাইট দিয়ে চিকিৎসা সেবা করতে দেখা গেছে অনেককে। তাছাড়া, ডেন্টাল টেকনোলজিস্ট মো. মোশারফ হোসেন প্রাইভেট প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত থাকায় বেশিরভাগ সময় অফিসে অনুপস্থিত থাকেন না বলেও অভিযোগ করেন অনেকে।
এ ব্যাপারে ডেন্টাল সার্জন খাদিজা আক্তার বলেন, গত মে-২০১৭ তে আমি এখানে যোগদান করি। তখন থেকেই ডেন্টাল চেয়ারসহ প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব রয়েছে। শুনেছি আমার পূর্বে যিনি দায়িত্বে ছিলেন তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় সরঞ্জামের চাহিদা পাঠিয়েছিলেন। চেয়ারসহ প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় আগত রোগীদের শতভাগ চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হচ্ছি।
এ ব্যাপারে কথা হয় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক এর সাথে। তিনি বলেন, ডেন্টাল সার্জন খাদিজা আক্তার মাতৃত্বকালিন ছুটি কাটিয়ে সম্প্রতি যোগদান করেছেন। চেয়ার আসতে কিছুটা সময় লাগবে। তবে শীঘ্রই অন্যান্য সরঞ্জাম আপডেট করা হবে।
ছবিঃ সংগৃহীত[/caption]
একটি পৌরসভা ও ২৪টি ইউনিয়ন নিয়ে গঠিত দেশের বৃহত্তম উপজেলা নরসিংদীর রায়পুরা। প্রায় ছয় লক্ষাধিক লোকের বসবাস এ উপজেলায়। আর ছয় লক্ষাধিক লোকের চিকিৎসাসেবা নিশ্চিত করতে রয়েছে একটি মাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সঠিক সময়ে ডাক্তারদের অনুপস্থিত, চিকিৎসাসেবা প্রদানে প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় দূর্গমচরাঞ্চলসহ উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিদিন স্বাস্থ্য চিকিৎসা সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন সাধারণ রোগীরা। বিশেষ করে দাঁতের রোগীদের ভোগান্তির অন্তনেই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল কক্ষে গিয়ে দেখা যায় রোগীদের ভীড়। ভিতরে ডুকে দেখা যায় দায়িত্বরত ডেন্টাল সার্জন খাদিজা আক্তার ও টেকনোলজিস্ট (পেশনে থাকা) নিত্যঞ্জয় সাহাকে। তারা দুজনই চিকিৎসাসেবা প্রদানে ব্যস্ত। তবে রোগীদের কাছে টর্চ লাইট বা টর্চ লাইটযুক্ত মোবাইল ফোন আছে কিনা জিজ্ঞাসা করছিলেন একজন ডাক্তার। এ সময় কয়েকজন রোগী বললেন লাইট দিয়ে কি করবেন স্যার। তখন ডাক্তার বললেন আমাদের এখানে দাতের চিকিৎসা করার জন্য চেয়ার, যন্ত্রপাতি ও লাইটিংএর ব্যবস্থা নাই। যেটি দেখছেন সেটি অচল। তখন রোগীদের হাতে থাকা মোবাইল ফোনের টর্চ লাইট দিয়ে চিকিৎসা সেবা করতে দেখা গেছে অনেককে। তাছাড়া, ডেন্টাল টেকনোলজিস্ট মো. মোশারফ হোসেন প্রাইভেট প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত থাকায় বেশিরভাগ সময় অফিসে অনুপস্থিত থাকেন না বলেও অভিযোগ করেন অনেকে।
এ ব্যাপারে ডেন্টাল সার্জন খাদিজা আক্তার বলেন, গত মে-২০১৭ তে আমি এখানে যোগদান করি। তখন থেকেই ডেন্টাল চেয়ারসহ প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব রয়েছে। শুনেছি আমার পূর্বে যিনি দায়িত্বে ছিলেন তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় সরঞ্জামের চাহিদা পাঠিয়েছিলেন। চেয়ারসহ প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় আগত রোগীদের শতভাগ চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হচ্ছি।
এ ব্যাপারে কথা হয় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক এর সাথে। তিনি বলেন, ডেন্টাল সার্জন খাদিজা আক্তার মাতৃত্বকালিন ছুটি কাটিয়ে সম্প্রতি যোগদান করেছেন। চেয়ার আসতে কিছুটা সময় লাগবে। তবে শীঘ্রই অন্যান্য সরঞ্জাম আপডেট করা হবে।বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও