নরসিংদীতে চাঞ্চল্যকর কলেজ ছাত্র হত্যা মামলায় এক আসামীর ১০ বছরের কারাদণ্ড
১৯ এপ্রিল ২০১৮, ১২:৪৭ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ এএম
স্টাফ রিপোর্টার,নরসিংদী॥
[caption id="attachment_2205" align="alignnone" width="640"]
ছবিঃ সংগৃহীত[/caption]
নরসিংদীতে চাঞ্চল্যকর কলেজ ছাত্র খোরশেদ হত্যা মামলায় আনিসা সুলতানা এ্যামি নামে এক আসামীর ১০ বছরের সশ্রম কারাদ-ের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর জেলা ও দায়রা জজ বেগম ফাতেমা নজিব এ দ-াদেশ প্রদান করেন।
দ-প্রাপ্ত এ্যামি শহরের ঘোড়াদিয়া মহল্লার সৌদী আরব প্রবাসী গোলাম কিবরিয়ার মেয়ে ও স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা।
খুনের শিকার খোরশেদ আলম রায়পুরার গোপীনাথপুর গ্রামের মৃত অহেদ আলীর ছেলে, নরসিংদী সরকারি কলেজ এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ও একই কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ছিলেন।
[caption id="attachment_2263" align="alignnone" width="620"]
Collected[/caption]
মামলার বিবরণে জানা গেছে, একই কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকতার সুবাধে কলেজ ছাত্র খোরশেদ আলমের সঙ্গে পরিচয় ঘটে সহকর্মী আনিসা সুলতানা এ্যামির। সম্পর্কের সুবাধে এ্যামির বাসায় নিয়মিত যাতায়াত শুরু হয় খোরশেদ আলমের।
২০১৫ সালের ২২ সেপ্টেম্বর রাতে এ্যামির বাসায় তুচ্ছ ঘটনা নিয়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে এ্যামির বটির কোপে মারা যায় খোরশেদ আলম। এসময় গুম করার জন্য খোরশেদের লাশ ৬ টুকরো করে বস্তাবন্দী করে খাটের নীচে লুকিয়ে রাখে এ্যামি। পরদিন মঙ্গলবার মরদেহের হাত পা ও মাথা পুরানপাড়া এলাকার হাড়িধোয়া নদীতে ফেলে দেয়া হয় এবং সন্ধ্যায় মাথা বিহীন বস্তাবন্দী লাশটি ঘোড়াদিয়া এলাকার হাড়িধোয়া নদীতে ফেলার সময় স্থানীয় জনতা এ্যামিকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নিহতের বড় ভাই বেদন মিয়া বাদী হয়ে নরসিংদী সদর থানায় আরিফা সুলতানা এ্যামিকে প্রধান আসামী ও ৫/৬ জনকে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
উক্ত মামলায় হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেয় আসামী এ্যামি।
নরসিংদী।
১৯.০৪.১৮

১৯.০৪.১৮বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর

এই বিভাগের আরও