নরসিংদীতে বন্দুকযুদ্ধে নিহত ১

২১ মে ২০১৮, ০৫:২৩ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ এএম


নরসিংদীতে বন্দুকযুদ্ধে নিহত ১
অনলাইন ডেস্ক নরসিংদীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ঈমান আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল টোল প্লাজাসংলগ্ন এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। [caption id="attachment_2476" align="alignnone" width="728"] Collected[/caption] র‌্যার-১১ কর্মকর্তা সি. এএসপি মো. আলেপ উদ্দিন পিপিএম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মুষলধারায় বৃষ্টির মধ্যে মাদকের একটি বড় চালান উদ্ধার করতে গেলে কতিপয় মাদক বিক্রেতা র‌্যাব সদস্যদের উদ্দেশ্যে গুলিবর্ষণ করে। পরে র‌্যাব সদস্যদের সঙ্গে গুলিবিনিময়ে দুই মাদক বিক্রেতা গুলিবিদ্ধ ও দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও এক হাজার পিস ইয়াবা উদ্ধার করেন র‌্যাব সদস্যরা।


এই বিভাগের আরও