স্বাধীনতার পরবর্তী ৪৭ অর্থবছরের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট
০৭ জুন ২০১৮, ০৬:৩০ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ এএম
আর মাত্র কয়েক ঘণ্টা পরই জাতীয় সংসদে পেশ করা হবে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট। স্বাধীনতার পর ৪৭ অর্থবছরের ইতিহাসে এটিই হচ্ছে সবচেয়ে বড় বাজেট, যার আকার হবে চার লাখ ৬৮ হাজার কোটি টাকা। যেখানে স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট ছিল ৭৮৬ কোটি টাকার। আর ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ছিল চার লাখ ২৬৬ কোটি টাকার।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট ঘোষণা করবেন আবুল মাল আবদুল মুহিত। মূলত জাতীয় নির্বাচন সামনে রেখেই এত বড় বাজেট। এটি হবে বর্তমান মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদে পঞ্চম বাজেট এবং অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিতের টানা দশম বাজেট।
অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত সংসদে প্রথম বাজেট পেশ করেন ১৯৮২-৮৩ অর্থবছরে। সেটি ছিল সামরিক শাসক এরশাদের আমলের অর্থমন্ত্রী হিসেবে। এরপর আরো একটি বাজেট পেশ করেন তিনি।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের অর্থমন্ত্রী মুহিত ২০১০-১১ অর্থবছরে এক লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকার বাজেট দিয়ে যাত্রা শুরু করেছিলেন। আসছে অর্থবছরের পরিমাণ চার লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে, ১৯৮২-৮৩ অর্থবছরে মাত্র চার হাজার ৭৩৮ কোটি টাকা ও ১৯৮৩-৮৪ অর্থবছরের পাঁচ হাজার ৮৯৬ কোটি টাকার বাজেট পেশ করেন মুহিত। আর ২০১৮-১৯ অর্থবছরে পেশ করবেন চার লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট।
এ ছাড়া নবম জাতীয় সংসদে আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে পূর্ণ মেয়াদে পাঁচ বছরে পাঁচটি বাজেট পেশ করেন আবুল মাল আবদুল মুহিত। এরপর দশম জাতীয় সংসদে এরই মধ্যে প্রথম বছরের বাজেট তার হাত দিয়ে পেয়েছে দেশের জনগণ।
অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত সংসদে প্রথম বাজেট পেশ করেন ১৯৮২-৮৩ অর্থবছরে। সেটি ছিল সামরিক শাসক এরশাদের আমলের অর্থমন্ত্রী হিসেবে। এরপর আরো একটি বাজেট পেশ করেন তিনি।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের অর্থমন্ত্রী মুহিত ২০১০-১১ অর্থবছরে এক লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকার বাজেট দিয়ে যাত্রা শুরু করেছিলেন। আসছে অর্থবছরের পরিমাণ চার লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে, ১৯৮২-৮৩ অর্থবছরে মাত্র চার হাজার ৭৩৮ কোটি টাকা ও ১৯৮৩-৮৪ অর্থবছরের পাঁচ হাজার ৮৯৬ কোটি টাকার বাজেট পেশ করেন মুহিত। আর ২০১৮-১৯ অর্থবছরে পেশ করবেন চার লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট।
এ ছাড়া নবম জাতীয় সংসদে আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে পূর্ণ মেয়াদে পাঁচ বছরে পাঁচটি বাজেট পেশ করেন আবুল মাল আবদুল মুহিত। এরপর দশম জাতীয় সংসদে এরই মধ্যে প্রথম বছরের বাজেট তার হাত দিয়ে পেয়েছে দেশের জনগণ।বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর

এই বিভাগের আরও