রায়পুরায় এক রাতে দুই বাড়িতে ডাকাতি, প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট
০৯ জুন ২০১৮, ০৩:৩৪ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:০৯ পিএম
নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া গ্রামে শুক্রবার রাতে দুই বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল সশস্ত্র অবস্থায় বাড়ির লোকজনদের হাত ও চোখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন।
[caption id="attachment_2115" align="alignnone" width="495"]
ছবিঃ সংগৃহীত[/caption]
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে যায়যায়দিনের জেলা সংবাদদাতা আমজাদ হোসেনের তেলিপাড়া গ্রামের বাড়িতে ৮/১০ জনের একদল সশস্ত্র ডাকাত বাড়িতে হামলা চালায়। এ সময় সাংবাদিক আমজাদ হোসেন তার কর্মস্থল নরসিংদীতে অবস্থান করছিলেন। ডাকাত দল তার বৃদ্ধ পিতা ইদ্রিছ আলী এবং তার মা ও ছোট ভাইকে অস্ত্রের মুখে হাত-পা ও চোখ বেঁধে ঘরে রক্ষিত দু’টি আলমিরা ভেঙ্গে যাবতীয় মালামাল, মোবাইল সেট, নগদ টাকা ও আসবাবপত্র লুটে নেয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা।
এছাড়া, একই রাতে একই গ্রামের পার্শ্ববর্তী মহল্লার (তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট) জাকির হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ওই বাড়ি থেকেও নগদ টাকাসহ প্রায় দু’লাখ টাকার মালামাল লুটে নিয়েছে।

বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও