নারী ক্রিকেটাররাই আনলেন প্রথম শিরোপা
১০ জুন ২০১৮, ১২:৩৪ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ এএম
প্রথম কোনো টুর্নামেন্টের শিরোপা জিতেছে সালমা খাতুনের দল। যা পারেনি এর আগে ছেলেরাও। যে কাজটি কয়েক যুগ ধরে বাংলাদেশের তারকা পুরুষ ক্রিকেটাররা পারেননি, সেই কাজটিই আজ করে ফেলেছেন দেশের প্রমীলা ক্রিকেটাররা। জিতে নিয়েছেন বড় কোনো শিরোপা। অন্তিম লড়াইয়ে ভারতকে হারিয়ে নারীরাই বাংলাদেশকে দিলেন প্রথমবারের মতো বড় কোনো শিরোপা জয়ের স্বাদ। উত্তেজনাপূর্ণ ম্যাচে বাংলাদেশ জিতেছে তিন উইকেটে।
আজ রোববার মালয়েশিয়ার কুয়ালামপুরে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে ১১২ রানে আটকে দেওয়ার পর কোনো উইকেট না হারিয়েই বাংলাদেশ সংগ্রহ করে ফেলেছিল ৩৩ রান। তবে ভালো সূচনার পর দ্রুতই দুটি উইকেট হারিয়ে কিছুটা চাপের মুখে পড়েছেন সালমারা।
১১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ছয় ওভার দারুণ খেলেছিলেন দুই ওপেনার শামিমা সুলতানা ও আয়েশা রহমান। উদ্বোধনী জুটিতে জমা করেছিলেন ৩৫ রান। কিন্তু সপ্তম ওভারের শেষ দুই বলে দুজনেই ফিরে গেছেন সাজঘরে। কয়েক ওভার পর ফারজানা হকও ফিরে যান ১১ রান করে। কিছুটা চাপের মুখে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন নিগার সুলতানা। ২৭ রানের লড়াকু ইনিংস খেলে দলকে এগিয়ে অনেকখানি দিয়েছিলেন জয়ের পথে। শেষ ওভারে রুমানা আহমেদ ফিরেছিলেন রানআউটের ফাঁদে পড়ে। শেষ বলে দুই রান নিয়ে দলকে জয়ের বন্দরে ভিড়িয়েছেন জাহানারা আলম।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভারতের পক্ষে প্রায় একাই লড়েছেন অধিনায়ক হারমানপ্রিত কাউর। তাঁর ৪২ বলে ৫৬ রানের লড়াকু ইনিংসে ভর করে ভারতের স্কোরবোর্ডে জমা হয়েছিল ১১২ রান।
অবশ্য এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের দলের। তবে এর পর থেকে ঘুরে দাঁড়িয়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে চলেছেন সালমারা। একের পর এক ম্যাচ জিতে ফাইনালে উঠে শিরোপাও জিতে নেয় তারা।বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর

এই বিভাগের আরও