জনগণের সেবা করাটাই একটা আনন্দ: সৈয়দা ফারহানা কাউনাইন
২৩ জুন ২০১৮, ০২:০৮ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ এএম
নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেছেন, এদেশের সাধারন কৃষক, জেলে, শ্রমিক সহ শ্রমজীবী মানুষের অর্থে সরকারী কর্মকর্তাদের বেতন হয়। সরকার চলে, তাই তাদের যথা সময়ে সেবা করাইটাই আমাদের একটা আনন্দ। তিনি সরকারী কর্মকর্তা কর্মচারীদের উদ্যেশে আরো বলেন, যারা যে দপ্তরেই আছেন না কেনো, যে কোনো ব্যক্তি যেনো আমাদের অফিসে এসে হয়রানী না হয়। তার জন্য যথা সম্ভব দ্রুত তার কাজটি করে তাকে সন্তোষ্ট করাই হচ্ছে আমাদের কাজ।
আন্তর্জাতিক পাবলিক সার্ভিস ডে উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসন আয়োজিত র্যালী শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় নরসিংদীর সার্কিট হাউজ থেকে শুরু হয়ে এক বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুল ইসলাম, স্থানীয় সরকার শাখার উপ পরিচালক ড. এ টি এম মাহবুব উল করীম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুষমা সুলতানা, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সূর্য কান্ত দাস, প্রফেসর মোহাম্মদ আলী, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠানসহ বিভিন্ন উপজেলার উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও সহকারী কমিশনারসহ অন্যান্য কর্মকর্তাগণ। এসময় জেলার শ্রেষ্ঠ কর্মকর্তার হাতে সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ। সম্মাননা প্রাপ্তরা হলেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান, বিআরডিবির উপ পরিচালক মু. বুরহান উদ্দীন, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আস সাদিক জামান, মনোহরদী উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রশীদ, নরসিংদী সদর থানা অফিসার ইনচার্জ সৈয়দুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ, নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার লুবনা ফারজানা ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো: শাহ আলম মিয়া।বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর

এই বিভাগের আরও