নরসিংদীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন

০৭ অক্টোবর ২০১৮, ০২:১১ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ এএম


নরসিংদীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন
নরসিংদীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ অক্টোবর) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ৩০ জনকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র হস্তান্তরের মাধ্যমে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এসময় জানানো হয়, আগামী ১০ অক্টোবর বুধবার থেকে নরসিংদী পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে তারিখ অনুযায়ী পর্যায়ক্রমে স্মার্টকার্ড বিতরণ করা হবে। সকাল ৯.০০ টা থেকে বিকেল ৫.০০ পর্যন্ত বিতরণ কার্যক্রম চলবে। জাতীয় পরিচয়পত্রসহ স্ব-শরীরে উপস্থিত থেকে ১০ আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ প্রদান করে স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। ঢাকা অঞ্চলের নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার মো: জাকির হাসান, মাধবদী পৌরসভার মেয়র মো: মোশাররফ হোসেন প্রধান মানিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামেরী হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা মো: মেছবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও