তারেক রহমান ও হারিছ চৌধুরীর ফাঁসির দাবীতে শিবপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
১২ অক্টোবর ২০১৮, ০৫:৪৬ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:১৪ পিএম
২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামী বিএনপি নেতা তারেক রহমান ও হারিছ চৌধুরীর ফাঁসির দাবীতে নরসিংদীর শিবপুরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকালে উপজেলার মুন্সেফের চর (ইটাখোলা) গোল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা সিলেট মহাসড়কের কিছু অংশ প্রদক্ষিণ করে। এতে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে মুন্সেফের চর (ইটাখোলা) গোল চত্বর সংলগ্ন স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে তারেক রহমান ও হারিছ চৌধুরীকে ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলার মাস্টারমাইন্ড ও প্ল্যানার উল্লেখ করে তাদের ফাঁসির দাবী জানান নেতাকর্মীরা।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নাসিম আহমেদ হিরনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, শিবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সরকার, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা তাজুল, সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, উপজেলা তাঁতী লীগ সভাপতি আব্দুল মান্নান জাকারিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজ আহমেদ সরকার, জেলা যুবলীগ নেতা হুমায়ুর কবীর প্রমুখ।বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও