নরসিংদীতে কারখানার লুট হওয়া কাভার্ড ভ্যান ও কাপড় উদ্ধার, গ্রেপ্তার ৪
১২ অক্টোবর ২০১৮, ০৫:৫১ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ এএম
নরসিংদীর আমানত শাহ ফেব্রিক্সের লুট হয়ে যাওয়া কাপড় ও কাভার্ড ভ্যান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল গাফফারের নেতৃত্বে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে কাভার্ড ভ্যান ও সোনারগাঁও উপজেলার কাবিলগঞ্জ থেকে কাপড় উদ্ধার করা হয়। এর আগে গত ৪ অক্টোবর দুপুওে পলাশ থেকে কাপড় ভর্তি কাভার্ড ভ্যানটি লুট হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ভৈরবের বিরামপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নাজমুল (৩৫), নরসিংদীর মনোহরদীর দিঘাকান্দি গ্রামের আলাউদ্দিনের ছেলে হিরন (৩৪), নরসিংদীর মাধবদীর সোবহান মিয়ার ছেলে মোস্তফা মিয়া (২৫) ও নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাবিলগঞ্জ ঋষিপাড়ার সৌতিশ চন্দ্রেও ছেলে গোপাল চন্দ্র (২৯)।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবদুল গাফফার জানান, আমানত শাহ ফেব্রিক্সের রপ্তানিযোগ্য ৫ হাজার গজ কাপড় নরসিংদীর ভাটপাড়া এলাকা থেকে সাভার যাওয়ার পথে পলাশ উপজেলার ফুলদির টেক এলাকা থেকে লুট করে নিয়ে যায় একদল ডাকাত। এ ঘটনায় পুলিশ সুপার স্যারের মৌখিক নির্দেশে প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সোনারগাও এলাকায় অভিযান চালিয়ে লুট হয়ে যাওয়া কাভার্ড ভ্যান ও সম্পূর্ণ কাপড় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর

এই বিভাগের আরও