অতিরিক্ত পুলিশ সুপারের ব্লকরেইড, পলাশে বিপুল পরিমাণ চোলাই মদসহ ৪ জন আটক
১৪ অক্টোবর ২০১৮, ০৫:০১ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:১৪ পিএম
নরসিংদীর পলাশে ব্লকরেইড দিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করেছে পলাশ থানা পুলিশ। এসময় মদ তৈরি ও বিক্রির সাথে জড়িত থাকায় চার জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) শাহরিয়ার আলমের নেতৃত্বে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ১২০০ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিপুল পরিমাণ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, সুলতানপুর গ্রামের বিশ্বজিৎ (২৮), প্রদীপ (২৭), সুদন চন্দ্র বর্মন (২৮) ও শংকর রবিদাস (৪২)। আটককৃতদের বিরুদ্ধে পূর্বেও থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলম জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবত চরসিন্দুর এলাকায় গোপনে চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ব্লকরেইড দিয়ে প্রায় ১২০০ লিটার মদ ও মদ তৈরির বিপুল পরিমাণ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানার এসআই মীর সোহেল রানা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও