নরসিংদীর মাধবদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
২২ অক্টোবর ২০১৮, ০৯:৪৩ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:১৪ পিএম
নিজেস্ব প্রতিবেদক
“পথ যেন হয় শান্তি, মৃত্যুর নয়” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৮ উদযাপন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) মাধবদী থানা শাখা। সোমবার ২২ অক্টোবর সরকার ঘোষিত এ দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় মাধবদীতে মানববন্ধন, র্যালী করা হয়। এছাড়াও এসময় গাড়ির চালক ও পথচারীদের মাঝে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। পরে পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন রাইন ওকে মার্কেটের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচীর উদ্বোধন করেন বিশিষ্ট ছাড়াকার-লেখক ও নিসচা মাধবদী থানা শাখার উপদেষ্টা এমদাদুল ইসলাম খোকন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নিসচা মাধবদী থানা শাখার উপদেষ্টা মো আনোয়ার হোসেন কমিশনার। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মাধবদী পৌরসভা ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো: হেলাল উদ্দিন মাস্টার, মাধবদী এসপি (সতী প্রসন্ন) ইনস্টিটিউশন এর অভিভাবক প্রতিনিধি ও মাধবদী থানা প্রেস ক্লাবের সভাপতি মো: আল-আমিন সরকার, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ পরিচালক মো: ইব্রাহিম মিয়া।
মাধবদী থানা শাখা নিসচা’র সদস্য সচিব ও থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার শাহিন এর সঞ্চলনায় আয়োজিত কর্মসূচীতে সভাপতিত্ব করেন মাধবদী থানা শাখা নিসচা’র যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান মনির। আরো উপািস্থত ছিলেন মাধবদী থানা শাখা আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাকিম, আব্দুল কুদ্দুস, আওলাদ হোসেন, গোলাপ মিয়া, রাকিবুল হাসান, মাসুম মিয়া, তোফাজ্জল হোসেন, হানিফ মাস্টার, স্বপন দাস বিজয়, মোশারফ হোসেন, সবুজ মিয়া, মনির মুন্সি ও ডাক্তার আলাল হোসেন প্রমুখ।
কর্মসূচীতে আলোচকরা বলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) দীর্ঘ ২৫ বছর ধরে সড়ককে নিরাপদ করার জন্য সামাজিক আন্দোলন চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার মরহুমা জাহানারা কাঞ্চনের মৃত্যুর দিন ২২ অক্টোবরকে জাতীয় ‘নিরাপদ সড়ক দিবস’ হিসেবে ঘোষণা করেছেন। যা জাতীয়ভাবে সারাদেশে পালিত হচ্ছে। সড়ককে নিরাপদ করার জন্য জাতিসংঘ ২০২০ সালের মধ্যে বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনা ৫০% কমিয়ে আনার জন্য যে নির্দেশনা প্রদান করেছে তা বাস্তবায়নের জন্য নিসচা সারা বছরই বিভিন্ন জনসচেতনতা মূলক কর্মকান্ড চালিয়ে আসছে। জনসচেতনতা মূলক প্রচারে নিসচা’র পাশাপাশি সবাইকে এগিয়ে আসার জন্য বক্তারা আহ্বান জানান।
#
নরসিংদী

নরসিংদীবিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও