নরসিংদীতে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
১১ নভেম্বর ২০১৮, ০১:৪৯ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:১৬ পিএম
নিজস্ব প্রতিবেদক
কেক কেটে ও দোয়া মাহফিলের করে যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নরসিংদী জেলা শাখা। পাশাপাশি নরসিংদী জেলা যুবলীগের নিজস্ব কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে শহরের পশ্চিম কান্দাপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের ৪র্থ তলায় এসব কর্মসূচি পালন করা হয়।জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি লে.কর্ণেল (অব) মোহাম্মদ নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বলেন, ‘তরুণ যুবকরা হচ্ছে যে কোন জাতীর প্রাণ। যুবকদের দুঃসাহসীক নেতৃত্বেই এই দেশ স্বাধীন হয়েছে। তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নির্দেশনায় শেখ ফজলুল হক মনি ১৯৭২ সালের আজকের এই দিনে যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যুবলীগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালিত করায় সারাদেশে যুবকদের এক সুবিশাল নেতৃত্ব গড়ে উঠেছে। যারা পরবর্তীতে আওয়ামী লীগের কান্ডারি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।’
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান কামরুল, সাধারন সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান আজিম, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রঞ্জন সাহা, জেলা কৃষকলীগের সভাপতি লাবীব আহমেদ ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম রিপন, জেলা ছাত্রলীগের সভাপতি ইসহাক খলিল বাবু, শহর যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম বিপ্লব ও সাধারন সম্পাদক সোহেল ভূইয়া প্রমুখ। পরে তাঁরা ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪৬ পাউন্ডের একটি সুবিশাল কেক কাটেন।
কেক কেটে ও দোয়া মাহফিলের করে যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নরসিংদী জেলা শাখা। পাশাপাশি নরসিংদী জেলা যুবলীগের নিজস্ব কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে শহরের পশ্চিম কান্দাপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের ৪র্থ তলায় এসব কর্মসূচি পালন করা হয়।জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি লে.কর্ণেল (অব) মোহাম্মদ নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বলেন, ‘তরুণ যুবকরা হচ্ছে যে কোন জাতীর প্রাণ। যুবকদের দুঃসাহসীক নেতৃত্বেই এই দেশ স্বাধীন হয়েছে। তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নির্দেশনায় শেখ ফজলুল হক মনি ১৯৭২ সালের আজকের এই দিনে যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যুবলীগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালিত করায় সারাদেশে যুবকদের এক সুবিশাল নেতৃত্ব গড়ে উঠেছে। যারা পরবর্তীতে আওয়ামী লীগের কান্ডারি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।’
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান কামরুল, সাধারন সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান আজিম, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রঞ্জন সাহা, জেলা কৃষকলীগের সভাপতি লাবীব আহমেদ ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম রিপন, জেলা ছাত্রলীগের সভাপতি ইসহাক খলিল বাবু, শহর যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম বিপ্লব ও সাধারন সম্পাদক সোহেল ভূইয়া প্রমুখ। পরে তাঁরা ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪৬ পাউন্ডের একটি সুবিশাল কেক কাটেন।বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও