নরসিংদীর রায়পুরা চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১০
১৬ নভেম্বর ২০১৮, ১২:১৭ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:১৭ পিএম
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব শত্রুতার জেড়ধরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ অবস্থায় তোফায়েল হোসেন (১৮) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে এছাড়া দুপুরে সোহরাব হোসেন নামে আরো এক ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছেন এরাকাবাসী। শুক্রবার সকালে উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত তোফায়েল বাঁশগাড়ী বালুয়াকান্দি এলাকার মোহাম্মদ আবদুল্লাহর ছেলে। সে এবছর বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী হিসেবে নির্বাচনী পরীক্ষা শেষে ফরম পূরণ করেছে।
এসময় আহত হয়েছে কমপক্ষে আরও ১০ ব্যক্তি। এরমধ্যে সুমন মিয়া (২৬), মামুন মিয়া (২৫) ও সুমন মিয়া (২৬) নামে ৩ জনকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি সিরাজুল হক ও সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাহেদ সরকারের সমর্থকদের বিরোধ চলে আসছিলো। এ বিরোধের জেড়ধরে গত মার্চে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান শাহেদ সরকার। এর ৪০ দিন পর গত ৩ মে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইউপি চেয়ারম্যান সিরাজুল হক। ইউপি চেয়ারম্যান সিরাজুল হক হত্যার পর থেকে প্রতিপক্ষের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় শাহেদ সরকার সমর্থকরা। দীর্ঘদিন পলাতক থাকার পর শুক্রবার (আজ) সকালে শাহেদ সরকার সমর্থকরা এলাকায় ফিরলে প্রতিপক্ষ সিরাজুল হকের সমর্থকরা আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়। এরমধ্যে ৪ জনকে গুলিবিদ্ধ অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তোফায়েল হোসেন নামে এক স্কুল ছাত্রের মুত ঘোষনা করেন । গুরুতর আহতাবস্থায় ৩ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এই ঘটনায় চরাঞ্চল নিলক্ষায় সংঘর্ষ ছড়িয়ে পড়লে এই এলাকার সোহরাব হোসেন নামে আরেক যুবক নিহত হয়েছেন।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এই ঘঁনাকে কেন্দ্র করে চরাঞ্চলের নিলক্ষা এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ছে বলে জানান স্থানীয়রা।

এই ঘঁনাকে কেন্দ্র করে চরাঞ্চলের নিলক্ষা এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ছে বলে জানান স্থানীয়রা।বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও