নরসিংদীর রায়পুরায় সংঘর্ষে নির্খোঁজ দুজনের অর্ধগলিত লাশ উদ্ধার
২৩ নভেম্বর ২০১৮, ০৩:৪৭ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:১৭ পিএম
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ী ও নিলক্ষা এলাকায় আধিপত্য বিস্তার করা নিয়ে হওয়া সংঘর্ষে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার চরমধুয়া এলাকায় মেঘনা নদী থেকে তাদের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন, বাঁশগাড়ী ইউনিয়নের বালুয়াকান্দি এলাকার জয়নাল মিয়ার ছেলে কাউছার (৩৫) ও রাজনগর এলাকার হয়রত আলীর ছেলে আবদুল হাই (২৮)। তারা দুজনই বাঁশগাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত সিরাজুল হকের সমর্থক ছিলেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গত শুক্রবার সকালে রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ীতে আধিপত্য বিস্তার নিয়ে চলমান বিরোধের জের ধরে প্রয়াত চেয়ারম্যান সিরাজুল হকের অনুসারী কবির সরকারের নেতৃত্বে প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান প্রয়াত হাফিজুর রহমান শাহেদ সরকারের অনুসারী জাকির হোসেনের সমর্থকদের উপর হামলা চালায়। এতে তোফায়েল হোসেন নামে এক গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এবং দুইজন নিখোঁজ ছিল। আহত হয় কমপক্ষে ১০ জন।
এদিকে ওইদিনই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নিলক্ষা ইউনিয়নেও আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলামের অনুসারী ছমেদ আলীর নেতৃত্বে প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান আবদুল হকের অনুসারী শহিদ মেম্বারের সমর্থকদের উপর হামলা চালায়। এতে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে প্রথমে তাজুল ইসলামের সমর্থক সোহরাব হোসেন ও পরে আবদুল হক সরকারের সমর্থক স্বপন মিয়া নামের দুজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হয় কমপক্ষে ৪০ জন।
এদিকে সংঘর্ষের দিন থেকে বাঁশগাড়ীর বালুয়াকান্দি এলাকার কাউছার ও রাজনগর এলাকার আবদুল হাই নিখোঁজ রয়েছেন বলে পরিবারের লোকজন দাবি করে আসছিলেন। সংঘর্ষের পরদিন শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নিখোঁজ দুজনের টেঁটাবিদ্ধ ছবি দেখে তাঁদের সনাক্ত করে পরিবারের লোকজন। কিন্তু তাঁদের খোঁজ পাচ্ছিলেন না তাঁরা। বৃহস্পতিবার বিকেলে চরমধুয়া ও নিলক্ষার মধ্যবর্তী মেঘনা নদীতে মাছ ধরার ঘেরে লাশ দুট ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের হাত পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে তাদের শিপন মিয়া নামের এক স্বজন নিহতের লাশ সনাক্ত করেন।
এব্যাপারে রায়পুরা থানার পরিদর্শক (অপারেশন) মোজাফফর হোসেন বলেন, মেঘনা নদী থেকে দুজনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজন তাঁদেরকে কাউছার ও আবদুল হাইয়ের লাশ হিসেবে সাক্ত করেছে। নিহতদেরলাশ ময়না তদন্তের জন্যে নরসিংদী সদও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গত শুক্রবার সকালে রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ীতে আধিপত্য বিস্তার নিয়ে চলমান বিরোধের জের ধরে প্রয়াত চেয়ারম্যান সিরাজুল হকের অনুসারী কবির সরকারের নেতৃত্বে প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান প্রয়াত হাফিজুর রহমান শাহেদ সরকারের অনুসারী জাকির হোসেনের সমর্থকদের উপর হামলা চালায়। এতে তোফায়েল হোসেন নামে এক গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এবং দুইজন নিখোঁজ ছিল। আহত হয় কমপক্ষে ১০ জন।
এদিকে ওইদিনই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নিলক্ষা ইউনিয়নেও আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলামের অনুসারী ছমেদ আলীর নেতৃত্বে প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান আবদুল হকের অনুসারী শহিদ মেম্বারের সমর্থকদের উপর হামলা চালায়। এতে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে প্রথমে তাজুল ইসলামের সমর্থক সোহরাব হোসেন ও পরে আবদুল হক সরকারের সমর্থক স্বপন মিয়া নামের দুজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হয় কমপক্ষে ৪০ জন।
এদিকে সংঘর্ষের দিন থেকে বাঁশগাড়ীর বালুয়াকান্দি এলাকার কাউছার ও রাজনগর এলাকার আবদুল হাই নিখোঁজ রয়েছেন বলে পরিবারের লোকজন দাবি করে আসছিলেন। সংঘর্ষের পরদিন শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নিখোঁজ দুজনের টেঁটাবিদ্ধ ছবি দেখে তাঁদের সনাক্ত করে পরিবারের লোকজন। কিন্তু তাঁদের খোঁজ পাচ্ছিলেন না তাঁরা। বৃহস্পতিবার বিকেলে চরমধুয়া ও নিলক্ষার মধ্যবর্তী মেঘনা নদীতে মাছ ধরার ঘেরে লাশ দুট ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের হাত পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে তাদের শিপন মিয়া নামের এক স্বজন নিহতের লাশ সনাক্ত করেন।
এব্যাপারে রায়পুরা থানার পরিদর্শক (অপারেশন) মোজাফফর হোসেন বলেন, মেঘনা নদী থেকে দুজনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজন তাঁদেরকে কাউছার ও আবদুল হাইয়ের লাশ হিসেবে সাক্ত করেছে। নিহতদেরলাশ ময়না তদন্তের জন্যে নরসিংদী সদও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও