রায়পুরার বালুয়াকান্দিতে বিনামূল্যে চিকিৎসা সেবা
০২ ডিসেম্বর ২০১৮, ১২:৪৯ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:১৯ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর রায়পুরা উপজেলার বালুয়াকান্দি ইসলামী কমপ্লেক্সে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনি ও রবিবার দুইদিনব্যাপী চক্ষু রোগ, নাক, কান ও গলা এবং ডায়াবেটিক রোগীদের এসব সেবা ও ঔষধ দেয়া হয়। এ সময় ১৮০ জনের চোখের ছানি অপারেশনের ব্যবস্থা গ্রহণ করা হয়।
দুই দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে নাক-কান-গলা চিকিৎসায় ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১২ জন চিকিৎসক দল, চক্ষু চিকিৎসায় ডা: জসীম উদ্দিন এর নেতৃত্বে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ২২ জনের দল এবং ডায়াবেটিক রোগের চিকিৎসায় ডাঃ নুরুল্লাহ আল মাসুদের নেতৃত্বে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ নরসিংদী ডায়াবেটিক হাসপাতালের ১৮ জনের একটি দল রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
ইসলামী কমপ্লেক্সের সভাপতি ও স্থানীয় বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শওকত আলী মুন্সি, নরসিংদী ডায়াবেটিক সমিতির সম্পাদক মোঃ নুরুল আমীন ও বিশিষ্ট শিল্পপতি মোঃ রুহুল আমীনের উদ্যোগে এবং চাঁদপুর মাজহারুল হক বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল এবং পপুলার মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান, নাক-কান-গলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক (ডাঃ) মোহাম্মদ আব্দুল্লাহ এর সহযোগিতায় প্রতিবছরের ন্যায় এবারও এই চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়।
এ সময় স্থানীয় আমীরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন খান,সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, সমাজ সেবক এড. জামাল উদ্দিন, মিস্টার মিয়া, কামাল হোসেন, রফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নরসিংদীর রায়পুরা উপজেলার বালুয়াকান্দি ইসলামী কমপ্লেক্সে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনি ও রবিবার দুইদিনব্যাপী চক্ষু রোগ, নাক, কান ও গলা এবং ডায়াবেটিক রোগীদের এসব সেবা ও ঔষধ দেয়া হয়। এ সময় ১৮০ জনের চোখের ছানি অপারেশনের ব্যবস্থা গ্রহণ করা হয়।
দুই দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে নাক-কান-গলা চিকিৎসায় ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১২ জন চিকিৎসক দল, চক্ষু চিকিৎসায় ডা: জসীম উদ্দিন এর নেতৃত্বে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ২২ জনের দল এবং ডায়াবেটিক রোগের চিকিৎসায় ডাঃ নুরুল্লাহ আল মাসুদের নেতৃত্বে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ নরসিংদী ডায়াবেটিক হাসপাতালের ১৮ জনের একটি দল রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
ইসলামী কমপ্লেক্সের সভাপতি ও স্থানীয় বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শওকত আলী মুন্সি, নরসিংদী ডায়াবেটিক সমিতির সম্পাদক মোঃ নুরুল আমীন ও বিশিষ্ট শিল্পপতি মোঃ রুহুল আমীনের উদ্যোগে এবং চাঁদপুর মাজহারুল হক বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল এবং পপুলার মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান, নাক-কান-গলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক (ডাঃ) মোহাম্মদ আব্দুল্লাহ এর সহযোগিতায় প্রতিবছরের ন্যায় এবারও এই চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়।
এ সময় স্থানীয় আমীরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন খান,সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, সমাজ সেবক এড. জামাল উদ্দিন, মিস্টার মিয়া, কামাল হোসেন, রফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও