শিবপুরে তিন শিল্পপতি প্রার্থীকে ঘিরেই ভোটের হিসেব করছেন ভোটাররা
০৮ ডিসেম্বর ২০১৮, ০৪:৪৪ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পিএম
নিজস্ব প্রতিবেদক
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রয়াত মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার আসন শিবপুরে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নেমেছেন তিন শিল্পপতি প্রার্থী। এরমধ্যে দুইজন আওয়ামী লীগের ও একজন বিএনপি মনোনীত প্রার্থী। বিএনপি থেকে তিনজনকে প্রাথমিকভাবে মনোনীত করা হলেও আসন উদ্ধারের জন্য শেষ পর্যন্ত এক শিল্পপতিই প্রার্থী হিসেবে থাকবেন বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। এদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকায় নৌকার বিজয় নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
নরসিংদী-৩ (শিবপুর) আসনটিতে প্রতিদ্বন্দ্বিতায় নামা বিএনপির প্রার্থী নরসিংদী সদর উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান, নদী বাংলা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মনজুর এলাহী, স্বতন্ত্র প্রার্থী বর্তমান সাংসদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, চায়না বাংলা সিরামিকস এর ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম মোল্লা ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, সাবেক এমপি, বি-ব্রাদার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল হক ভূঁইয়া মোহনকে ঘিরে আলোচনায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। এখানে শেষ পর্যন্ত তিন শিল্পপতির মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছেন ভোটাররা।
দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১০ জন প্রার্থী রয়েছেন। এরমধ্যে তিন শিল্পপতি প্রার্থীকে ঘিরেই হিসেব নিকেশ শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। এরমধ্যে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান সাংসদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সিরাজুল ইসলাম মোল্লা। তার এ প্রার্থী হওয়াকে ঘিরে আওয়ামী লীগের রাজনীতিতে শুরু হয়েছে টানাপড়েন। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন দুইভাগে। এতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিজয়ের পথে গলার কাটা হয়ে দাড়িয়েছেন বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা। মনোনয়নপত্র দাখিল ও যাচাই বাছাইয়ের পর থেকে নির্বাচনী এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করে যাচ্ছেন সিরাজ। তিনি সংসদ সদস্য হয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রাখাসহ ব্যক্তিগত ইমেজের কারণে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের সমর্থনও পাবেন বলে মনে করছেন তার অনুসারীরা।
এদিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শিল্পপতি জহিরুল হক মোহনকে নিয়ে মাঠে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের অপর একটি অংশ। মূলধারার উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির বেশিরভাগ নেতা তার পক্ষে মাঠে নামলেও দলের বেশিরভাগ সাবেক নেতা ও তৃণমূলের সাধারণ কর্মী সমর্থকরা বিদ্রোহী প্রার্থীর পক্ষে থাকায় এতে মনোনয়নপ্রাপ্ত দলীয় প্রার্থী জহিরুল হক মোহন শিবিরে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যামে বিদ্রোহী প্রার্থীকে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য অনুরোধ জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল। দলীয় নেতাকর্মীরা জহিরুল হক মোহনের নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন।
এদিকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন নরসিংদী সদর উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব মনজুর এলাহী। দলীয় কোন্দল মিটিয়ে ঐক্যবদ্ধ হয়ে মান্নান ভূঁইয়ার এ আসনটি এবার ফিরে পেতে চাইছে বিএনপি। মান্নান ভূইয়ার মৃত্যুর পর এ আসনে খুব একটা মাথা উচু করে দাড়াতে পারেনি বিএনপি। দলীয় কোন্দল বিশেষ করে মান্নান ভূঁইয়ার অনুসারীদের বিরোধীতার মুখে কোণঠাসা হয়ে পড়েছিল বিএনপি। অন্যান্য বারের তুলনায় এ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের মধ্যে মনজুর এলাহীকে হেভিওয়েট বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। ঐক্যবদ্ধ হয়ে কাজ করে এবার আসনটি দখলে নিতে চাইছে বিএনপি।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রয়াত মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার আসন শিবপুরে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নেমেছেন তিন শিল্পপতি প্রার্থী। এরমধ্যে দুইজন আওয়ামী লীগের ও একজন বিএনপি মনোনীত প্রার্থী। বিএনপি থেকে তিনজনকে প্রাথমিকভাবে মনোনীত করা হলেও আসন উদ্ধারের জন্য শেষ পর্যন্ত এক শিল্পপতিই প্রার্থী হিসেবে থাকবেন বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। এদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকায় নৌকার বিজয় নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
নরসিংদী-৩ (শিবপুর) আসনটিতে প্রতিদ্বন্দ্বিতায় নামা বিএনপির প্রার্থী নরসিংদী সদর উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান, নদী বাংলা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মনজুর এলাহী, স্বতন্ত্র প্রার্থী বর্তমান সাংসদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, চায়না বাংলা সিরামিকস এর ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম মোল্লা ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, সাবেক এমপি, বি-ব্রাদার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল হক ভূঁইয়া মোহনকে ঘিরে আলোচনায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। এখানে শেষ পর্যন্ত তিন শিল্পপতির মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছেন ভোটাররা।
দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১০ জন প্রার্থী রয়েছেন। এরমধ্যে তিন শিল্পপতি প্রার্থীকে ঘিরেই হিসেব নিকেশ শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। এরমধ্যে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান সাংসদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সিরাজুল ইসলাম মোল্লা। তার এ প্রার্থী হওয়াকে ঘিরে আওয়ামী লীগের রাজনীতিতে শুরু হয়েছে টানাপড়েন। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন দুইভাগে। এতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিজয়ের পথে গলার কাটা হয়ে দাড়িয়েছেন বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা। মনোনয়নপত্র দাখিল ও যাচাই বাছাইয়ের পর থেকে নির্বাচনী এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করে যাচ্ছেন সিরাজ। তিনি সংসদ সদস্য হয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রাখাসহ ব্যক্তিগত ইমেজের কারণে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের সমর্থনও পাবেন বলে মনে করছেন তার অনুসারীরা।
এদিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শিল্পপতি জহিরুল হক মোহনকে নিয়ে মাঠে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের অপর একটি অংশ। মূলধারার উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির বেশিরভাগ নেতা তার পক্ষে মাঠে নামলেও দলের বেশিরভাগ সাবেক নেতা ও তৃণমূলের সাধারণ কর্মী সমর্থকরা বিদ্রোহী প্রার্থীর পক্ষে থাকায় এতে মনোনয়নপ্রাপ্ত দলীয় প্রার্থী জহিরুল হক মোহন শিবিরে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যামে বিদ্রোহী প্রার্থীকে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য অনুরোধ জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল। দলীয় নেতাকর্মীরা জহিরুল হক মোহনের নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন।
এদিকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন নরসিংদী সদর উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব মনজুর এলাহী। দলীয় কোন্দল মিটিয়ে ঐক্যবদ্ধ হয়ে মান্নান ভূঁইয়ার এ আসনটি এবার ফিরে পেতে চাইছে বিএনপি। মান্নান ভূইয়ার মৃত্যুর পর এ আসনে খুব একটা মাথা উচু করে দাড়াতে পারেনি বিএনপি। দলীয় কোন্দল বিশেষ করে মান্নান ভূঁইয়ার অনুসারীদের বিরোধীতার মুখে কোণঠাসা হয়ে পড়েছিল বিএনপি। অন্যান্য বারের তুলনায় এ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের মধ্যে মনজুর এলাহীকে হেভিওয়েট বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। ঐক্যবদ্ধ হয়ে কাজ করে এবার আসনটি দখলে নিতে চাইছে বিএনপি।বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর

এই বিভাগের আরও