পলাশে শালিস বৈঠকে প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ
১১ ডিসেম্বর ২০১৮, ০৪:৪৫ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পিএম
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশে ইউপি সদস্যের শালীস বৈঠকে আবুল হোসেন নামে এক প্রবাসীকে কুপিয়ে ও ইট দিয়ে মাথায় আঘাত করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার বিকেলে উপজেলার গজারিয়া ইউনিয়নের পারুলিয়া মোড়ে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আবুল হোসেনকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মাথায় ১০টি সেলাই দিয়েছেন বলে জানিয়েছেন তার পরিবার। পলাশ থানার উপ-পরিদর্শক মীর সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আবুল হোসেনের ভাই আলমগীর হোসেন জানান, রোববার গভীর রাতে নেশাগ্রস্থ অবস্থায় জসিম উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ি আকাশ ও তার সহযোগি আরো ৪/৫ জনকে নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায় এবং বাড়ি থেকে টাকা-পয়সা লুট করে নিয়ে যায়। ওই সময় আমার ভাগ্নিকে বাড়িতে একা পেয়ে তারা দেশীয় অস্ত্রের মুখে ভাগ্নিকে জিম্মি করে ঘরে থাকা আলমারির লকার ভেঙে নগদ ৩০ হাজার টাকা ও প্রায় এক ভরি স্বর্ণলংকার লুট করে নেয়।
এ ঘটনার পর দিন সকালে আমরা জানতে পেরে স্থানীয় মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবগত করলে তারা মঙ্গলবার দুপুরে ঘটনাটি শালীস-দরবারের মাধ্যমে আপোস করার আশ্বাস দেন। কিন্তু আমরা দুপুরে পারুলিয়া মোড়ে দেলোয়ার হোসেনের দোকানে শালিসীর জন্য গেলে গজারিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার (ইউপি সদস্য) আরিফুল হাসানের উপস্থিতিতে আকাশ ও তার সহযোগিরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও ইট দিয়ে মাথায় আঘাত করে আবুল হোসেনকে গুরুতর আহত করে।
পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার হারুন অর রশিদ জানান, আবুল হোসেনের অবস্থা খুবই আশংকাজনক। এ বিষয়ে ইউপি সদস্য আরিফুল হাসান দরবারের ভিতরে হামলা খুবই দুঃখজনক।
পলাশ থানার উপ-পরিদর্শক মীর সোহেল রানা জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পলাশ থানার উপ-পরিদর্শক মীর সোহেল রানা জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর

এই বিভাগের আরও