পলাশে ঐক্যফ্রন্ট প্রার্থী মঈন খানসহ কর্মীদের উপর হামলা, আহত ৫০
১৬ ডিসেম্বর ২০১৮, ১১:৩৫ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:২১ পিএম

নিজস্ব প্রতিনিধি
গণসংযোগের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ড. আব্দুল মঈন খান ও তার কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে মঈন খান ও দলীয় কর্মী সমর্থক ও পথচারীসহ ৫০ জন আহত হয়েছেন। রবিবার (১৬ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর পাঁচদোনা বাজারে পুলিশের উপস্থিতিতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন মঈন খান। আহতদের মধ্যে তিনজনকে নরসিংদী জেলা হাসপাতাল ও বাকীদের ঢাকা এবং নরসিংদীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করলেও তাৎক্ষনিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারেননি।
প্রার্থী ড. আব্দুল মঈন খানের ব্যক্তিগত সহকারী বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন জানান, মঈন খান ধানের শীষ প্রতিকের পক্ষে গণসংযোগ করতে রোববার দুপুরে নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী এলাকার পাঁচদোনা মোড়ে যান। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ করে পাঁচদোনা বাজারে পৌঁছালে দুইদিক থেকে দেশীয় ও আগ্নেয়াস্ত্রধারী স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এসময় পুলিশের সামনেই প্রকাশ্যে গুলি ছুড়তে থাকে তারা। প্রাণ বাঁচাতে মঈন খানসহ দলীয় নেতাকর্র্মীরা বাজারের একটি দোকানে আশ্রয় নিলে সেখানেও অতর্কিতে হামলা চালানো হয়। এলোপাতারি হামলায় মঈন খানসহ ৫০ জন দলীয় কর্মী সমর্থক ও পথচারী আহত হয়েছেন।
আহতদের মধ্যে তিনজনকে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বাকিদের নরসিংদী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। ঘটনার সময় সেখানে পুলিশ ছিলো না।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি