নরসিংদী-৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক দুই ঘন্টা অবরোধ
২৭ নভেম্বর ২০১৮, ০৩:৫১ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পিএম
নিজস্ব প্রতিবেদক
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৭ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ চলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বর্তমান সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে দেয়া আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে বেলাব উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়কে অবস্থান করে স্লোগান দেয় কয়েক হাজার দলীয় কর্মী সমর্থক ও নেতাকর্মীরা।
আসন্ন নির্বাচনে এ আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে দেয়া মনোনয়ন পরিবর্তন করে এ এইচ আসলাম সানীকে মনোনয়ন দেয়ার দাবী জানানো হয় অবরোধে। দুই ঘন্টা সড়ক অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা। খবর পেয়ে দুপুর ১২টায় বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা, সহহারী পুলিশ সুপার রায়পুরা-বেলাব সার্কেল বেলাল হোসেন ও বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, বর্তমান সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে দলীয় মনোনয়ন না দেয়ার দাবীতে দীর্ঘদিন ধরে একাট্টা হয়ে গণসংযোগ ও দলীয় কর্মকান্ড পরিচালনা করে আসছিলেন দলটির ৫ জন মনোনয়ন প্রত্যাশী।

বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর

এই বিভাগের আরও