মনোহরদীতে মাদকদ্রব্যসহ পুলিশের এস,আই গ্রেপ্তার
০৯ ডিসেম্বর ২০১৭, ১১:৫৪ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:৫০ পিএম
মনোহরদীতে মাদকদ্রব্যসহ পুলিশের এক এস.আইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ২৯ নভেম্বর বুধবার বিকেলে মনোহরদী উপজেলার মাষ্টার বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পুলিশ সদস্য সৈয়দ জহুরুল হক বাবলু মনোহরদী উপজেলার চন্দনবাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। আটকের সময় তার কাছ থেকে ১৫০পিস ইয়াবা ট্যাবলেট, ২৩ বোতল ফেন্সিডিল, নগদ ৪৫ হাজার টাকা ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, মনোহরদীর উপজেলার মাষ্টার বাড়ি বাজার এলাকা থেকে মাদকের একটি চালান চরমান্দালিয়া গ্রামের দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক খোকন চন্দ্র সরকারের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল মাষ্টার বাড়ি বাজার এলাকায় অভিযান চালায়। বিকেল সাড়ে ৪টার দিকে একটি মোটর সাইকেলের ২ আরোহীকে গাড়ী থামানোর সংকেত প্রদান করে গোয়েন্দা পুলিশ। এসময় মোটরসাইকেল আরোহীরা পুলিশের নির্দেশ অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গোয়েন্দা সদস্যরা তাদের ধাওয়া করেন। পরে পুলিশ চরমান্দালিয়া ব্রীজের উপরে ব্যারিকেড সৃষ্টি করলে একজন মোটরসাইকেল আরোহী পালিয়ে যায়। মোটরসাইকেল চালক সৈয়দ জহুরুল হক ভূঁইয়া বাবলুকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে প্যান্টের ডান পকেট থেকে ১৫০পিস ইয়াবা ট্যাবলেট, বাম পকেট থেকে নগদ ৪৫ হাজার টাকা এবং ব্যাগ থেকে ২৩ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। আটককৃত বাবলু নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে ছেড়ে দেয়ার দাবী জানায়। পরে গোয়েন্দা পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
আটককৃত বাবলুকে গত ২ ডিসেম্বর শনিবার নরসিংদীর বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কুমার নাথ এর আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) খোকন চন্দ্র সরকার সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারকৃত বাবলু দীর্ঘদিন পেশার অন্তরালে থেকে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে নিজেকে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার এস আই (উপ-পরিদর্শক) বলে দাবী করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও