নরসিংদীতে ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনের ভোট গণনা চলছে
২৫ জুলাই ২০১৯, ০৬:৩৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:৩০ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর ৪টি উপজেলার ২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ও ৬টি ওয়ার্ডে মেম্বার পদে উপ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে টানা বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। এসময় কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল তৎপর।
এ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ১০ জন ও মেম্বার পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নরসিংদী সদর, রায়পুরা, শিবপুর ও মনোহরদী উপজেলার মধ্যে রায়পুরার ২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ও চার উপজেলার ৬টি ওয়ার্ডে সদস্য পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে রায়পুরা উপজেলার ডৌকারচরে চেয়ারম্যান পদে ২ জন ও রাধানগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এছাড়া মেম্বার পদে রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে ২ জন, উত্তর বাখরনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ২ জন, শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ২ জন, মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ৩ জন, চন্দনবাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ৪ জন ও নরসিংদী সদর উপজেলার নূরালাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনার পর কেন্দ্রেই ফলাফল ঘোষণা করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি