নরসিংদীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ
২৯ জুলাই ২০১৯, ০৫:২৯ পিএম | আপডেট: ২৪ আগস্ট ২০২৬, ০৫:৩১ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীতে জেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) সকালে সার্কিট হাউজে বিনামূল্যে এসব উপকরণ বিতরণ করা হয়।
জেলার মোট ১৩১ জন বিভিন্ন বয়সী প্রতিবন্ধীর মধ্যে ৫৭টি হুইল চেয়ার, ৯টি ট্রাই সাইকেল, ১৪টি এ্যালবো ক্র্যাচ, ৯টি অ্যাক্সিলারি ক্র্যাচ, ৭টি টয়লেট চেয়ার, ৭টি স্ট্যান্ডিং ফ্রেম, ৭টি কর্ণার চেয়ার, ৭টি ওয়াকার শিশু, ৭টি ফোল্ডিং ওয়াকার ও ৭টি শ্রবণ যন্ত্র বিতরণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আউয়াল এর সভাপতিত্বে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন।
এসময় জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন তৃণমূল পর্যায়ের প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে অনকলে ভ্রাম্যমান সেবা প্রদানে উদ্যোগ নেয়ার জন্য প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তাদের নির্দেশ দেন। এজন্য প্রয়োজনীয় লোকবল ও সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক।
এসময় ভারপ্রাপ্ত সিভিল সার্জন আমিরুল হক শামীম, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নঈমা আক্তার, কনসালট্যান্ট (ফিজিওথেরাপিষ্ট) ডা. মো: আশরাফুল হক, কিনিক্যাল কনসালট্যান্ট ডা. আব্দুল্লাহ আল রাশেদ, নরসিংদী সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মো: জসিম উদ্দিন সরকারসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে এক পৃথক অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সরকারের যাকাত ফান্ডের অর্থ দিয়ে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, দরিদ্রদের সেলাই মেশিন ও অসুস্থ্যদের চিকিৎসা সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক। এসময় ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক তোফাজ্জল হোসেন সহ বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার