নরসিংদীর ৯ শিল্পপ্রতিষ্ঠানকে সাড়ে ৬৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্য
০৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৬ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে পরিবেশের মারাত্মক ক্ষতিসাধনের দায়ে ৯ টি শিল্পপ্রতিষ্ঠানকে সাড়ে ৬৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (৪ সেপ্টেম্বর)নরসিংদীর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুহম্মদ হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
হাফিজুর রহমান জানান, নরসিংদী জেলা কার্যালয়ের নিয়মিত মনিটরিং কার্যক্রমের পাঠানো প্রতিবেদনের ভিত্তিতে গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ে শুনানী অনুষ্ঠিত হয়। এতে পরিবেশের মারাত্মক ক্ষতিসাধনের দায়ে নরসিংদী জেলার অভিযুক্ত ৯ টিশিল্পপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা তার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শুনানী শেষে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর পরিচালক রুবিনা ফেরদৌসী ৯টি কারখানাকে মোট ৬৬ লক্ষ ৬৩ হাজার ২০০ টাকা ক্ষতিপূরণ ধার্য করেন।
এরমধ্যে ইউনিলন টেক্সটাইল লিমিটেডকে ৩৪ লক্ষ ০৮ হাজার টাকা, ইউএমসি জুটমিলকে ২০ লক্ষ ৫০ হাজার টাকা, বৈশাখী স্পিনিং মিলস্ লিমিটেডকে ৫ লক্ষ ৭০ হাজার টাকা, স্যাম রি ডাইং (বিডি) লিমিটেডকে ২ লক্ষ ৩৫ হাজার ২০০ টাকা, লোকনাথ প্রিন্টিং এন্ড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ, থ্রি ব্রাদার্স সার্ভিস কর্ণার ও জি এস টেক্সটাইল ইন্ডাস্ট্রিজকে এক লক্ষ টাকা করে এবং রাতুল টেক্সটাইল ও সোহাগ পোল্ট্রিকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ধার্য করা হয়।
নরসিংদীর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুহম্মদ হাফিজুর রহমান বলেন, জেলার পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় এ সকল কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সদর দপ্তরের মনিটরিং ও এসফোর্সমেন্ট উইংয়ে সুপারিশ পাঠানো হয়েছিল। তারই ভিত্তিতে শুনানী শেষে এই ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। এসব ক্ষতিপূরণ দ্রুত আদায় ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার