নরসিংদীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ হাসিনার জন্মদিন পালন
২৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৮ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশে জেলার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র ৭৩তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে নরসিংদী আইডিয়াল হাইস্কুলের কিন্ডার গার্টেন শাখার ক্ষুদে শিক্ষার্থীদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম শুভ জন্মদিনের কেক কাটেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনজিল এ মিল্লাত।
এসময় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ জয়নুল আবেদিন। জন্মদিনের সংগীত পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশনের শিল্পী ও গীতিকার আবুল হাসান খোকন। জেলা প্রশাসন থেকে প্রাপ্ত প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য জীবনী অবলম্বনে নির্মিত "গণতন্ত্রের মানসকন্যা" নামক ১৩ মিনিটের ভিডিও প্রদর্শন করেন আইসিটি শিক্ষক মাহমুদা বেগম।

এসময় ম্যানেজিং কমিটির সদস্য কাজী জহিরুল ইসলাম খোকন, মোঃ রিয়াজুল ইসলাম সরকার, শিক্ষক প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, নাসরিন সুলতানা, সহকারী শিক্ষক নূরে আলম খান, তৌহিদুজ্জামান, রোখসানা পারভীন, রমেন্দ্র নারায়ণ কর, আবু তাহের ভূইয়া, কামরুন নাহার লিপি, মোঃ জাকারিয়া, নাজনীন খান বিনা, দিলীপ দেবনাথ, শামীমা নাসরিন, মেহেদী হাসান টিপু, নূর হোসেন রাজন ও সিথী উপস্থিত ছিলেন।
এছাড়া নরসিংদীর রায়পুরা, পলাশ, বেলাবো, মনোহরদী ও শিবপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র জন্মদিন পালন করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি