নরসিংদীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ও দৃষ্টি দিবস পালন
১০ অক্টোবর ২০১৯, ০৩:২৬ পিএম | আপডেট: ২৫ মে ২০২৬, ০১:৩৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে পৃথকভাবে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ও বিশ্ব দৃষ্টি দিবস পালন করা হয়েছে। ১০ অক্টোবর বৃহস্পতিবার সকালে এ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
“সবার আগে দৃষ্টি” এই শ্লোগানে পালন করা হয় বিশ্ব দৃষ্টি দিবস। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নরসিংদী সিভিল সার্জন কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় বক্তব্য রখেন সিভিল সার্জন ডা: হেলাল উদ্দিন, চক্ষু চিকিৎসক ডা: হাবিবুর রহমান, নরসিংদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইব্রাহিম টিটন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: আবু কাউসার সুমন, ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক ননী গোপাল দাস ও ব্র্যাক প্রতিনিধি মো: মিজানুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে নরসিংদী আদর্শ বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের চক্ষু পরীক্ষা শেষে ১৭ জন শিক্ষর্থীদের মাঝে চশমা বিতরণ করা হয়।
পরে নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে পালন করা হয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এ উপলক্ষে “মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার