মনোহরদীতে বাসচাপায় পথচারী নিহত
১২ অক্টোবর ২০১৯, ১০:৪৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে যাত্রীবাহী বাসের চাপায় জসিম উদ্দিন (৬২) নামের এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের হিতাসী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন মনোহরদীর হাতিরদিয়া বাজারে সাইকেল মেরামতের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে সারাদিনের কাজ শেষে হেঁটে বাড়ি ফিরছিলেন জসিম উদ্দিন। রাত ৮ টার দিকে বাড়ির কাছাকাছি হিতাসী এলাকায় পৌঁছার পর কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাতায়াত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই সময় বাসটি চলন্ত আরেকটি বাসকে অতিক্রম করতে যাচ্ছিল।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সড়কের পাশ ধরেই হেঁটে বাড়ি ফিরছিলেন জসিম উদ্দিন। ওই সময় ঘাতক বাসটি আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে তাকে চাপা দেয়। ওই ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও