মুক্তি পেল সালমানের ‘টাইগার জিন্দা হ্যায়’
২৭ ডিসেম্বর ২০১৭, ০৯:৩০ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পিএম
অবশেষে সালমান খানের ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। কারণ, আজ শুক্রবার মুক্তি পেয়েছে ধুন্ধুমার অ্যাকশন ও স্ট্যান্টবাজির ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’। তবে শুধু অ্যাকশনই নয়, ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর আবার একসঙ্গে পর্দায় অভিনয় করতে যাচ্ছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। তাই অ্যাকশনের পাশাপাশি সালমান-ক্যাটরিনার রোমান্স দেখারও সুযোগ পাচ্ছেন ভক্তরা।
ছবির আগের পর্বে ভারতের সিক্রেট সার্ভিস ‘র’-এর এজেন্ট টাইগার (সালমান খান) এবং পাকিস্তানের সিক্রেট সার্ভিস আইএসআইর এজেন্ট জয়ার (ক্যাটরিনা কাইফ) মধ্যকার প্রেমকাহিনী এবং দুই রাষ্ট্রের মধ্যে শত্রুতার সম্পর্ক তুলে ধরা হলেও এবার এ দুজনের প্রধান শত্রু মূলত একজন। ছবির কাহিনী নেওয়া হয়েছে বাস্তব ঘটনা থেকে। ২০১৪ সালে ইরাকে ৪৬ জন ভারতীয় সেবিকাকে অপহরণ করা হয়। কীভাবে টাইগার ও জয়া সেবিকাদের উদ্ধার করে এবং উদ্ধার করতে গিয়ে কী কী প্রতিবন্ধকতা তৈরি হয়, সেটিই দেখানো হয়েছে এবারের পর্বে।
২০১২ সালে মুক্তি পাওয়া ‘এক থা টাইগার’-এর দ্বিতীয় পর্ব হিসেবে যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মাণ করা হয়েছে ‘টাইগার জিন্দা হ্যায়’। যার শুটিং হয়েছে আবুধাবি, অস্ট্রিয়া, গ্রিস ও মরক্কোয়। ছবিটি পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর। জাফরের পরিচালনায় এটি সালমানের দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে ‘সুলতান’ ছবিটিও পরিচালনা করেছিলেন জাফর।বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও