উইন্ডোজে থাকছে না পেইন্ট!
২৭ ডিসেম্বর ২০১৭, ০৭:২৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পিএম
মাইক্রোসফটের উইন্ডোজ ব্যবহারকারীদের মধ্যে এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কর হবে, যে কিনা পেইন্ট সফটওয়্যারটি চেনে না। কত শত স্বপ্নের আঁকিবুঁকি হয়েছে এই পেইন্টে, তা বলাবাহুল্য। অনেক ডিজিটাল চিত্রশিল্পীর হাতেখড়িও যে এই পেইন্টে, তা-ও বলার অপেক্ষা রাখে না। ৩২ বছর পথচলার পর থামতে হচ্ছে উইন্ডোজ নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের জনপ্রিয় অঙ্কনভিত্তিক সফটওয়্যার পেইন্টকে। মাইক্রোসফট এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, আগামী উইন্ডোজ সংস্করণে আর ডিফল্টভাবে থাকছে না পেইন্ট। পেইন্টের আর কোনো নতুন সংস্করণও করবে না মাইক্রোসফট ডেভেলপাররা।
১৯৮৫ সালে উইন্ডোজের প্রথম সংস্করণের সঙ্গেই প্রথম এসেছিল মাইক্রোসফট বা এমএস পেইন্ট। পরবর্তী সময়ে জেডসফট করপোরেশনের তৈরি ‘পিসি পেইন্টব্রাশ’কে লাইসেন্স করিয়ে নেয় মাইক্রোসফট। শুরুর দিকে মাত্র এক বিটের মনোক্রোম গ্রাফিকস সমর্থন করত পেইন্টে। এ সফটওয়্যার ব্যবহার করে প্রথম জেপিইজি ধরনের ছবি সংরক্ষণের সুযোগ পায় উইন্ডোজ ৯৮ এর গ্রাহকেরা। গত কয়েক দিন আগে মাইক্রোসফটের প্রকাশিত এক তালিকায় এই পেইন্ট অনুমোদন দেওয়া হয়নি। ফলে চলতি বছরের শেষ দিকে উইন্ডোজ ১০ ফল ক্রিয়েটরস হালনাগাদ থেকে বাতিল করা হতে পারে পেইন্ট এমন ধারণা ছড়িয়ে পড়েছে ব্যবহারকারীদের মাঝে।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এ খবর ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ শুরু করে পেইন্টের ভক্তরা। গত সোমবার মাইক্রোসফট তাই আবার ঘোষণা দেয়, পেইন্ট উইন্ডোজের নতুন সংস্করণে ডিফল্টভাবে থাকছে না ঠিকই, তবে পুরোপুরি বাতিলও করা হবে না। উইন্ডোজ অ্যাপ স্টোরে বিনা মূল্যে পাওয়া যাবে পেইন্ট। মাইক্রোসফট এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি। এ নিয়ে এক ব্লগ পোস্টে মাইক্রোসফটের মহাব্যবস্থাপক মেগান সনডার্স লিখেন, এমএস পেইন্ট থাকছে, শিগগিরই এটির একটি নতুন স্থান হবে, উইন্ডোজ স্টোরে এটি বিনা মূল্যে পাওয়া যাবে। গত বছর পেইন্টের নতুন সংস্করণ ‘পেইন্ট ৩ ডি’ উন্মোচন করেছিল মাইক্রোসফট। ত্রিমাত্রিক ছবি তৈরি করার পেইন্ট ৩ ডি’র বেশ কয়েকটি সুবিধা মাইক্রোসফট ফটোতে থাকতে পারে বলেও জানান সনডার্স।
বিবিসি, দ্য গার্ডিয়ান
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা