কম গতির ইন্টারনেটের জন্য আসছে নকিয়ার নতুন ফোন
২৯ ডিসেম্বর ২০১৭, ০৯:০৫ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পিএম
যেসব এলাকায় ইন্টারনেটের গতি কম, সেখানে যাতে স্মার্টফোনে ঠিকমতো সুবিধা পাওয়া যায় সে লক্ষ্যে কাজ করছে নকিয়া ব্র্যান্ডের মোবাইল নির্মাতা এইচএমডি গ্লোবাল। ফিনল্যান্ডের এ প্রতিষ্ঠানটি গুগলের অ্যান্ড্রয়েড গো সংস্করণের অপারেটিং সিস্টেমনির্ভর নতুন স্মার্টফোন বাজারে ছাড়বে। ২০১৮ সালের মার্চে নকিয়া ওয়ান নামের ওই স্মার্টফোনটি বাজারে আসতে পারে।
অ্যান্ড্রয়েড গো সংস্করণটি মূলত কমদামের স্মার্টফোনে যাতে দুর্বল গতির ইন্টারনেটে সহজে ব্যবহার করা যায়, সে লক্ষ্যে তৈরি করা। প্রযুক্তি বিশ্বে নতুন স্মার্টফোনটি নিয়ে গুঞ্জন চলছে। এতে গুগল অ্যান্ড্রয়েড ওরিও (গো সংস্করণ) চালিত নকিয়া ওয়ান স্মার্টফোনটিতে এইচডি ডিসপ্লে, ১ জিবি র্যাম ও ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। এর দাম হতে পারে সাড়ে ৮ হাজার টাকার মতো। এতে হালকা গুগল অ্যাপ যেমন ফাইলস গো, গুগল ম্যাপস গো, ইউটিউব গো থাকবে।
গত বছর থেকে নকিয়ার কাছ থেকে ব্র্যান্ড লাইসেন্স কিনে নকিয়া ব্র্যান্ডের স্মার্টফোন তৈরি করছে এইচএমডি গ্লোবাল। অবশ্য শুধু এইচএমডি গ্লোবালা নয়, অ্যান্ড্রয়েড গো সংস্করণচালিত স্মার্টফোন তৈরিতে কাজ করছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা হুয়াওয়ে।
এর আগে সাশ্রয়ী দামের স্মার্টফোন হিসেবে নকিয়া ২ নামের একটি স্মার্টফোন বাজারে ছাড়ে নকিয়া। স্মার্টফোনটিতে চার হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে। ওই ফোনটিতে কোয়াডকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ২১২ প্রসেসর, এক জিবি র্যাম, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, পেছনে ৮ ও সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
তথ্যসূত্র: এনডিটিভি।

তথ্যসূত্র: এনডিটিভি।বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও