পলাশে একাধিক ডাকাতি মামলার আসামী গ্রেফতার
২৫ জানুয়ারি ২০২১, ০৬:৩৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ এএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশের একাধিক ডাকাতি মামলার আসামী মোহাম্মদ আলী হোসেন (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৪ জানুয়ারি) রাতে পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) মীর সোহেল রানার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িরচর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আলী হোসেন দড়িরচর গ্রামের মৃত আব্দুল ওহাব হোসেনের ছেলে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে পলাশ থানা সহ নরসিংদী জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। বিভিন্ন সময় আলী হোসেকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে ডাকাতির বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।এছাড়া বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আলী হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠালেও আলী হোসেন জেল থেকে ছাড়া পেয়ে আবারও ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়ে। ফলে দুর্ধর্ষ ডাকাত আলী হোসেনের ভয়ে পুরো গ্রামেই আতঙ্ক বিরাজ করতো। রবিবার রাতে থানা পুলিশ আলী হোসেনকে গ্রেপ্তার করার পর থেকে অনেকটাই স্বস্তি ফিরে পেয়েছে গজারিয়া ইউনিয়নবাসীর মধ্যে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত আলী হোসেন একজন দুর্ধর্ষ ডাকাত। তাকে এর আগেও একাধিকবার ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। আলী হোসেনের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা