পলাশে চীনা নাগরিকদের চুরি হওয়া ৫ ল্যাপটপসহ দুই যুবক আটক

১২ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০৭ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম


পলাশে চীনা নাগরিকদের চুরি হওয়া ৫ ল্যাপটপসহ দুই যুবক আটক

মো: আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশ উপজেলায় অবস্থিত ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত চীনা নাগরিকদের চুরি হওয়া ৫টি ল্যাপটপসহ স্বপন ও শ্রাবন নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে পলাশ থানার এসআই মীর সোহেল রানা উপজেলার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৫টি ল্যাপটপ ও ২ টি হার্ডডিক্স উদ্ধার করা হয়।

পলাশ থানার ওসি শেখ মো: নাসির উদ্দিন জানান, গত ১৯ জানুয়ারী রাতে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩ নং ইউনিটের রিপাওয়ারিং প্রজেক্ট থেকে কর্মরত চীনা নাগরিকদের এসব ল্যাপটপ চুরি করে নিয়ে যায় তারা। উদ্ধারকৃত মালামাল জব্দ করে আসামীদের জেলহাজতে পাঠানো হয়েছে।



এই বিভাগের আরও