পলাশে নিখোঁজের ১০ দিন পর নদী থেকে কিশোরের লাশ উদ্ধার
২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে নিখোঁজের ১০ দিন পর হারিধোয়া নদীতে মিলল কিশোর মোঃ ইয়াকুব মিয়ার লাশ। নিহত ইয়াকুব পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ধনাইরচর গ্রামের মোঃ ইলিয়াস মিয়ার ছেলে। গত ২২ ফেব্রুয়ারি কিশোর ইয়াকুব নিখোঁজ হওয়ার ঘটনায় পলাশ থানায় জিডি করেন তার মা আমেনা বেগম।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, কিশোর ইয়াকুব পেশায় একজন রিকশাচালক ছিলেন। ১৭ ফেব্রুয়ারি বিকেল ৫ টার দিকে পলাশের কালির বাজার থেকে অটোরিকশা চালানোর জন্য বাড়ি থেকে বের হয় ইয়াকুব। পরে তাকে কোথাও খুঁজে না পেয়ে তার সন্ধান পেতে পলাশ থানায় সাধারণ ডাইরি করা হয়।
এদিকে নিখোঁজের ১০ দিন পর আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে পলাশের দড়িরচর এলাকার হারিধোয়া নদীতে ওই কিশোরের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পলাশ থানা পুলিশ ও শিবপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ নাসিরউদ্দীন বলেন, খবর পেয়ে হারিধোয়া নদী থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা