পলাশে বন্ধুদের সহায়তায় তরুণীকে ধর্ষণ, ২ যুবক গ্রেপ্তার
১১ মার্চ ২০২১, ০৪:৩৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ এএম
আল আমিন মিয়া:
নরসিংদীর পলাশে বন্ধুদের সহায়তায় এক তরুণীকে (২২) ধর্ষণের ঘটনায় ইমরান হোসেন (২২) ও আরিফ মিয়া (২০) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে ঘোড়াশাল পৌর এলাকার নতুন পাড়া মহল্লা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইমরান হোসেন ঘোড়াশাল পৌর এলাকার টেকপাড়া মহল্লার রাজু মিয়ার ছেলে ও আরিফ মিয়া ফরিদপুর জেলার নগরকান্দা থানা এলাকার বাউশখালী গ্রামের আনিছ মিয়ার ছেলে। আরিফ মিয়া ঘোড়াশাল পৌর এলাকার নতুন পাড়া গ্রামে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে ভুক্তভোগী ওই তরুণী প্রকৃতির ডাকে তাদের ভাড়া বাসার বাইরের শৌচাগারে যায়। পরে শৌচাগার থেকে ফেরার পথে ইমরান, আরিফ ও সেলিম মিয়া ওই তরুণীকে জোর করে ওই ভাড়া বাসার অপর একটি রুমে নিয়ে গেলে অভিযুক্ত ইমরান হোসেন তাকে ধর্ষণ করে। পাশাপাশি সেলিম মিয়া ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে ভুক্তভোগী ওই তরুণীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করেন।
এঘটনায় থানা পুলিশকে খবর দিলে বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে এলাকাবাসীর সহযোগিতায় ইমরান হোসেন ও আরিফ মিয়াকে গ্রেপ্তার করে পলাশ থানার এসআই মীর সোহেল রানা। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী ওই তরুণী বাদি হয়ে তিনজনকে আসামী করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দীন জানান, গ্রেপ্তারকৃতদেরকে ৫ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত অপর আসামীকে গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা